News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধ নির্মাণের অভিযোগে এবার সলমন ও তাঁর পরিবারকে নোটিশ পাঠাল মহারাষ্ট্র বনদফতর
Image

অবৈধ নির্মাণের অভিযোগে এবার সলমন ও তাঁর পরিবারকে নোটিশ পাঠাল মহারাষ্ট্র বনদফতর

মুম্বই, ৮ জুলাই (হি.স.) : অবৈধ নির্মাণের অভিযোগে এবার সলমন খান ও তাঁর পরিবারকে নোটিশ পাঠাল মহারাষ্ট্র বনদফতর। সাত দিনের মধ্যে ওই নোটিশের জবাব না দিলে খান পরিবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
মহারাষ্ট্রের রায়গড় জেলার পানভেলে একটি ফার্মহাউস রয়েছে ভাইজানের। সলমন খান ছাড়াও ওই ফার্মহাউসের মালিকানা রয়েছে বাবা সেলিম খান, বোন অর্পিতা খান, আলভিরা খান, ভাই আরবাজ খান, সোহেল খান ও মা হেলেনের। বনদফতরের আইন ভেঙে এক অনাবাসী ভারতীয় অভিযোগ করেছেন ওই ফার্মহাউসটি তৈরি করা হয়েছে।
নোটিসে বলা হয়েছে, বন আইন ভেঙে ফার্মহাউস তৈরি করতে সিমেন্ট, কংক্রিট আনা হয়েছে। একইসঙ্গে ওই নির্মাণ করার জন্য অন্যান্য আইনও ভাঙা হয়েছে। নোটিসে আরও বলা হয়েছে, উপযুক্ত সময়ের মধ্যে ওই নোটিসের জবাব না দেওয়া হলে, মালিকপক্ষের কিছু বলার নেই বলে ধরে নেওয়া হবে। এক্ষেত্রে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয় নোটিশে। এদিকে এ ব্যাপারে সলমনের বাবা সেলিম খান বলেন, ‘‘ফার্মহাউসটি নির্মাণের জন্য সব আইনই মানা হয়েছে। প্রয়োজনীর ফি-ও জমা দেওয়া হয়েছে। কোনওভাবেই ওটি কোনও বেআইনি নির্মাণ নয়।’’
এর আগে কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বিপাকে পড়েন বলিউডের ভাইজান৷ মামলায় জেলেও কাটাতে হয় তাঁকে৷ এবার বেআইনি নির্মাণের অভিযোগে বনদফতরের নোটিসে ফের বিপদে পরার আশঙ্কা সলমনের৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top