News Flash

  • Home
  • Uncategorized
  • বুরহান ওয়ানির দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে উত্তাল কাশ্মীর, পালিত হচ্ছে বনধ
Image

বুরহান ওয়ানির দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে উত্তাল কাশ্মীর, পালিত হচ্ছে বনধ

শ্রীনগর, ৮ জুলাই (হি.স.) : হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে উত্তাল কাশ্মীর। রবিবার পালিত হচ্ছে বনধ। শনিবার সেনাবাহিনীর ওপর পাথর ছোড়ার পাল্টা হিসেবে গুলিতে মৃত্যু হয় এক কিশোরী সহ ৩ সাধারণ নাগরিকের। যদিও এই ঘটনার পরেই সেনাবাহিনীকে সতর্ক করেছেন রাজ্যপাল এনএন ভোরা।
কাশ্মীর জুড়ে জঙ্গিদের বিরুদ্ধে চলা তল্লাশি অভিযানের অঙ্গ হিসেবে কুলগাঁওয়ের রেডওয়ানিতে প্রবেশ করেছিল সেনাবাহিনী। অভিযোগ, সেই সময় সেনাবাহিনী বেশ কয়েকজন যুবককে মারধর করে। এই সময় ক্ষেপে যায় স্থানীয় বাসিন্দারা। রাস্তায় নেমে গিয়ে সেনাবাহিনীর ওপর পাথর ছুঁড়তে শুরু করে তারা। রেডওয়ানির স্থানীয় বাসিন্দা মহম্মদ আসরফ জানিয়েছেন, বেলা ১১.৩০ নাগাদ সেনাবাহিনী গ্রামে ঢুকে বেশ কয়েকজন যুবককে মারধর করে। সেই সময় গ্রামবাসীরা তাদের থামাতে চেষ্টা করে। সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান তোলে। সেনাবাহিনীর দিকে পাথর ছোড়ে। সেই সময় সেনাবাহিনী বিক্ষোভকারীদের দিকে সরাসরি গুলি ছোড়ে বলে অভিযোগ। ঘটনায় আটজনের বেশি স্থানীয় বাসিন্দা আহত হন। পরে যাঁদের মধ্যে থেকে তিনজনের মৃত্যু হয় হাসপাতালে। সেনাবাহিনীর তরফ থেকে এই ঘটনা এড়ানো যেত বলে দাবি করছেন স্থানীয়রা। যদিও স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিরাপত্তা বাহিনীকে উত্তেজিত করেছিল স্থানীয়দের একটা অংশ। সরকারি হাসপাতালে চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে দুজনের বয়স ২০ থেকে ২২-এর মধ্যে। আর মৃত কিশোরীর বয়স ১৬ বছর। এদিকে, এই ঘটনার পরেই রাজ্যপাল এনএন ভোরা শ্রীনগরের রাজভবনে জরুরি বৈঠক ডাকেন। উপত্যকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, এই ধরনের ঘটনায় সাধারণ বাসিন্দাদের মৃত্যু ঠেকাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। গত ২০ জুন থেকে রাজ্যপালের শাসনে রয়েছে জম্মু ও কাশ্মীর। বিজেপি মেহবুবা মুফতি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করার পরেই মেহবুবা পদত্যাগ করেন। তারপরের দিনই সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, তাদের তরফে রেডওয়ানির ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সেনাবাহিনীর তরফে প্রবল পাথর ছোড়ার ঘটনার কথা জানানো হয়েছে। বলা হয়েছে, হিংসার আশ্রয় নেওয়া প্রায় ৪০০ থেকে ৫০০ জনতা পাথর ছুঁড়তে ছুঁড়তে সেনাবাহিনীর খুব কাছাকাছি চলে এসেছিল। পেট্রোল বোমা ছাড়াও বাহিনীর ওপর পাথরও ছোড়া হয়। সেই ভিড়ের মধ্যে থেকে সেনাবাহিনীর ওপর গুলিও ছোড়া হয় বলে অভিযোগ। সেনাবাহিনীর বেশ কয়েকজন এই ঘটনায় আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top