নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ প্রথম বর্ষের ভর্তিকে কেন্দ্র করে পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে বলে দাবি করেছে এসএফআই৷ ছাত্র সংগঠনটির তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নানা সমস্যায় প্রতিদিন পরতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের৷ কলেজের ভিতরে কিছু মাতববর ছাত্র এই সমস্যাকে তীব্রতর করে তুলছে৷ কিছু না বুঝে, না জেনে গেরুয়াদারী কিছু মাতববর ছাত্র প্রতিদিন ছাত্র-ছাত্রীদের হয়রানি করছে৷ মিথ্যা আশা দিয়ে ছাত্র-ছাত্রী, অবিভাবকদের ঘন্টার পর ঘন্টা কলেজে আটকে রাখে৷ আজ রামঠাকুর কলেজে এমন ঘটনা ক্ষোভ আছড়ে পরে রাজপথে৷ প্রতিবাদে কলেজ গেইটে বিক্ষোভ দেখায় ভর্তি হতে আসা ছাত্র-ছাত্রীরা৷ অধিক রাত পর্যন্ত ঘেরাও চলে৷ ছাত্র-ছাত্রীদের এই ঘেরাও অভিযান থামাতে টি এস আর নামাতে হয়৷ কলেজের নিয়ম-কানুন তুয়াক্কা না করে, মেধা তালিকা না দেখে, কর্তৃপক্ষের সঙ্গে না বুঝে মাতববর ছাত্ররা কলেজে আসা ছাত্র-ছাত্রীদের মিথ্যা আশ্বাস দিয়ে রামঠাকুর কলেজে বসিয়ে রাখে৷ যার ফলে তাদের মধ্যে কারোর কারোর অন্য কলেজে ভর্তির সুযোগও নষ্ট হয়ে যায়৷ দিনের শেষে ভর্তির সুযোগ না পেয়ে কলেজ গেইটে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা৷ এদিকে ভর্তি প্রক্রিয়ায় স্বেচ্ছাসেবক দেওয়াকে কেন্দ্র করে গতকাল এমবিবি কলেজে এভিবিপি ও আতিসা’র মধ্যে ব্যাপক সমস্যা তৈরী হয়৷ একে কেন্দ্র করে ভর্তি হতে আসা ছাত্র-ছাত্রীদের মধ্যে ভয়ের সঞ্চার হয়৷ এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা জানায় এস এফ আই ত্রিপুরা রাজ্য কমিটি৷ কলেজের ভিতর যে সকল মাতববর ছাত্ররা ছাত্র-ছাত্রীদের সামনে সমস্যা তৈরী করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি৷

রামঠাকুর কলেজে ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে নানা সমস্যায় ছাত্রছাত্রীরা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















