News Flash

  • Home
  • Uncategorized
  • বাইক চালকদের তান্ডবে পুলিশসহ গুরুতর জখম দুই
Image

বাইক চালকদের তান্ডবে পুলিশসহ গুরুতর জখম দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা / চড়িলাম, ৭ জুলাই৷৷ রাজ্যজুড়ে বাইক চালকদের তান্ডবে পুলিশ সহ দুইজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ পৃথকস্থানে দুটি ঘটনায় একজনকে পুলিশ আটক করতে পেরেছে৷ অপর ঘটনায় বাইক চালক ঘটনাস্থলে বাইক ফেলে রেখে পালিয়েছে৷

শনিবার সকালে রাজধানী আগরতলায় আইজিএম চৌমুহনীতে বাইক চালকের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন ট্রাফিক পুলিশের একজন সাব ইন্সপেক্টর৷ এদিন সকালে আইজিএম চৌমুহনীতে ট্রাফিক পুলিশ বিভিন্ন বাইকের কাগজপত্র পরীক্ষা করছিল৷ এমন সময় একটি বাইককে দাঁড়াতে বলা হলে সে পালাতে গিয়ে সোজা ট্রাফিক পুলিশের সাব ইন্সপেক্টরকে ধাক্কা মারে৷ তাতে সাব ইন্সপেক্টর মহাদেব মজুমদার গুরুতরভাবে আহত হন৷ তাঁর ডান পায়ে ভীষণ আঘাত লেগেছে৷ এই ঘটনায় পুলিশ বাইক চালক রাণা দাসকে আটক করেছে৷

এদিকে, উদয়পুর থেকে আগরতলা ফেরার পথে চড়িলামে বাইকের ধাক্কায় এক পথচারী গুরুতরভাবে আহত হয়েছেন৷ জানা গেছে, এদিন সন্ধ্যায় টিআর-০১-জে-৫৪৮১ নম্বরের বাইকে করে দুইজন উদয়পুর থেকে আগরতলায় ফিরছিলেন৷ চড়িলাম বনকুমারী এলাকায় পথচারী বিকর্ণ দেবনাথ(৪২)কে বাইকটি পেছন থেকে ধাক্কা দেয়৷ তাতে তিনি গুরুতরভাবে আহত হন৷ সঙ্গে সঙ্গে তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তার অবস্থা দেখে হাপানিয়া ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন৷ এদিকে, এই ঘটনায় বাইক ফেলে রেখে চালক সহ আরোহী পালিয়ে গেছে৷ পুলিশ বাইকের রেজিস্ট্রেশন নম্বর থেকে চালকের ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top