News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন বাড়ি বানাতে বিদ্যুৎ সাশ্রয়ের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক হচ্ছে, রাজ্যের মতামত চাইল কেন্দ্র
Image

নতুন বাড়ি বানাতে বিদ্যুৎ সাশ্রয়ের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক হচ্ছে, রাজ্যের মতামত চাইল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ নতুন বাড়ি বানাতে বিদ্যুৎ সশ্রয়ের সবরকম ব্যবস্থা রাখতে হবে৷ তবেই, বাড়ি বানানোর প্ল্যান পাস হবে৷ এমন আইন আনতে চাইছে কেন্দ্রীয় সরকার৷ তাতে রাজ্যগুলিরও মতামত জানতে চেয়েছে বিদ্যুৎ মন্ত্রক৷ শনিবার একথা জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ তাঁর কথায়, কেন্দ্রের এধরনের প্রস্তাবে রাজ্যের কোন আপত্তি নেই৷ তাই কেন্দ্রীয় সরকার এধরনের নির্দেশিকা জারি করলে তা রাজ্যেও কার্য্যকর হবে৷

বিদ্যুৎমন্ত্রীর কথায়, ২০১৫-১৬ অর্থ বছরের তুলনায় ২০১৮-১৯ অর্থ বছরে বিদ্যুৎ পরিবাহী ক্ষতি অনেক কমেছে৷ ২০১৫-১৬ অর্থ বছরে বিদ্যুৎ পরিবাহী ক্ষতি ছিল ৩৩৮০ শতাংশ৷ তা ২০১৮-১৯ অর্থ বছরে কমে গিয়ে দাঁড়িয়েছে ১৫২৫ শতাংশ৷ তাঁর বক্তব্য, কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী দেশের সমস্ত রাজ্যকে বিদ্যুৎ পরিবাহীতে ক্ষতি ১৫ শতাংশের অধিক যাতে না হয় সেদিকে গুরুত্ব দিতে বলেছেন৷ সেক্ষেত্রে এরাজ্যে বিদ্যুৎ পরিবাহীতে ক্ষতি কেন্দ্রীয় নির্দেশিকার কাছাকাছি রয়েছে৷ তবে, ক্ষতি আরো কমাতে হবে, বলেন বিদ্যুৎ মন্ত্রী৷ এর জন্য দীশাও ঠিক করে ফেলেছেন৷

বিদ্যুৎ মন্ত্রীর কথায়, বিদ্যুৎ পরিবাহীতে ক্ষতি কমাতে সমস্ত ত্রুটিযুক্ত মিটারগুলি বদল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ শুধু তাই নয়, দীর্ঘসময় ধরে বিদ্যুৎ বিল মিটিয়ে দিচ্ছেন না এমন ভোক্তাদের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করার জন্যও নির্দেশ  দেওয়া হয়েছে৷ পাশাপাশি, যে সমস্ত এলাকায় হুক লাইন বেশি ব্যবহৃত হয় সেই এলাকাগুলি চিহ্ণিত করে সেখানে ইন্সুলেটেড বিদ্যুৎ পরিবাহী তার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ বিদ্যুৎ মন্ত্রীর কথায়, এমন ১১টি পদক্ষেপ গ্রহণের জন্য দপ্তরকে ইতিমধ্যে মাঠে নামতে বলা হয়েছে৷

বিদ্যুৎ মন্ত্রী এদিন আরো বলেন, বিদ্যুৎ পরিবাহী ব্যবস্থা আরো শক্তিশালী করার জন্য বিশেষভাবে ভাবছে রাজ্য সরকার৷ সম্প্রতি সিমলাতে সমস্ত রাজ্যের বিদ্যুৎ মন্ত্রিদের নিয়ে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর বৈঠকে এই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে৷ বিদ্যুৎমন্ত্রীর কথায়, পূর্বতন সরকারের আমলে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ জ্যোতি প্রকল্পে ৯০৩ কোটি টাকার ডিপিআর জমা দেওয়া হয়েছিল৷ কিন্তু, কেন্দ্র মাত্র ৭৪ কোটি টাকা রাজ্য সরকারকে বরাদ্দ করেছে৷ কারণ, ডিপিআরে প্রচন্ড গলদ ছিল৷ তাই, কেন্দ্র তা গ্রহণ করেনি৷ ফলে, বিদ্যুৎ পরিবাহী ব্যবস্থা শক্তিশালী হয়নি৷ বিদ্যুৎ মন্ত্রীর জানান, এলটি লাইনে দুটি ট্রান্সমিশন টাওয়ারের মধ্যে দূরত্ব হওয়া উচিৎ ২৫ কিমি৷ কিন্তু, তার বদলে দূরত্ব রাখা হয়েছে ২৫০ কিমি৷ ফলে, ভোল্টেজের সমস্যা হয়৷ তাই, এখন বিদ্যুৎ পরিবাহী ব্যবস্থাকে শক্তিশালি করতে জোর দেওয়া হবে৷

বিদ্যুৎমন্ত্রীর কথায়, বিদ্যুৎ সশ্রয়ে এখন বিশেষ জোর দেওয়া হয়েছে৷ চলতি অর্থ বছরে প্রচন্ড গরমের দিন মিলিয়ে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ সশ্রয় সম্ভব হবে৷ তাতে, রাজ্য সরকারের ৪৯ কোটি টাকা সশ্রয় হবে৷ প্রসঙ্গক্রমে তিনি জানান, কেন্দ্রীয় সরকার নতুন বাড়ি নির্মাণের ক্ষেত্রে বিদ্যুৎ সশ্রয়ের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে৷ সেক্ষেত্রে বাড়ি নির্মাণের জন্য প্ল্যান জমা দেওয়ার সময়ই বিদ্যুৎ সশ্রয়ে কি ব্যবস্থা রাখা হবে তার বর্ণনা জানাতে হবে৷ নতুন বাড়ি নির্মাণের ক্ষেত্রে বিদ্যুৎ সশ্রয়ের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করতে চাইছে কেন্দ্রীয় সরকার৷ এবিষয়ে রাজ্যগুলিরও মতামত জানতে চেয়েছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক৷ বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্য, কেন্দ্রের এই সিদ্ধান্তে রাজ্যের কোন আপত্তি নেই৷ ফলে, কেন্দ্র এধরনের নির্দেশিকা জারি করলে রাজ্যেও তা কার্যকর হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top