News Flash

  • Home
  • Uncategorized
  • ফের রহস্যজনকভাবে রাজ্যের লরি চালক খুন বহিঃরাজ্যে
Image

ফের রহস্যজনকভাবে রাজ্যের লরি চালক খুন বহিঃরাজ্যে

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৬ জুলাই ৷৷ আবারো রাজ্যের লরিচালক খুন বহিঃরাজ্যে৷ এই নিয়ে দুমাসের মধ্যে দুটি খুনের ঘটনা ঘটে আসামে৷ গতকাল রাজ্যের ধলাই জেলার মনু থানাধীন নাইমংছড়া গ্রামের বাসিন্দা রামচন্দ্র রুদ্রপালকে আসামের করিমগঞ্জ এলাকায় মৃত অবস্থায় পুলিশ উদ্ধার করে৷ ঘটনার বিবরনে পুলিশ জানায়, গত কয়েক দিন পূর্বে এএস০১-জিসি-৪৩৫৭ নম্বরের বারো চাকা বিশিষ্ট লরি নিয়ে আসাম যায় রামচন্দ্র রোজির আশায়৷ আর জীবন দিয়ে বাড়ি ফেরা হয়নি৷ অজ্ঞাত দুসৃকতিকারীরা তার প্রাণ কেড়ে ধরালো অস্ত্রদিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়৷ তবে কে বা কাহারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা অবশ্য পুলিশ এখনো ধরতে পারেনি৷ গত পরশু তার স্ত্রীর সঙ্গে শেষ বারের মতো ফোনে কথা হয়৷ তখন সে করিমগঞ্জ থানাধীন কাটুয়া এলাকায় ছিল বলে জানান স্ত্রী৷ তার পর থেকে আর যোগাযোগ বিচ্ছিন্ন হয় স্বামী রামচন্দ্রের সঙ্গে৷ তখন সঙ্গে সঙ্গে বাড়ীর লোকজন মনু থানায় নিখোঁজ ডায়েরি করেন৷ তারপর মনু থানা রাজ্যের সবকয়টি থানা সহ আসামের ও বেশ কয়েকটি থানায় নিখোঁজ সংবাদ জানিয়ে দেয়৷ তারপরই চারিদিকে খোঁজাখোঁজি শুরু হয়৷ অবশেষে গতকাল করিমগঞ্জ এলাকাতেই তার মৃতদেহ পাওয়া যায়৷ আর তার লরিটি দেখতে পেয়ে অন্য চালক সেখান থেকে লরিটিকে ত্রিপুরা চুরাইবাড়ি গেইটে নিয়ে আসে চালিয়ে৷ গতকাল রাত লরিটি দেখতে পেয়ে চুরাইবাড়ি থানায় খবর দেওয়া হয়৷ সঙ্গে সঙ্গে রাত মহকুমা পুলিশ আধিকারিক সহ চুরাইবাড়ি থানায় পুলিশ এবং আসাম থানার ইনচার্জ সুপ্রিয় ভট্টাচার্য্য এসে লরিটি আসাম থানায় নিয়ে যান৷ এবং চালককেও করিমগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে করিমগঞ্জ থানা সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে চলছে৷ জল অনেক দূর গড়াবে তা এক প্রকার নিশ্চিত৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top