News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১৮ তম জন্মজয়ন্তীতে মুখ্যমন্ত্রী, ত্রিপুরাতে বিজেপি-আইপিএফটি সরকার ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রদর্শিত রাষ্ট্রবাদী দীশাতে কাজ করছে
Image

ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১৮ তম জন্মজয়ন্তীতে মুখ্যমন্ত্রী, ত্রিপুরাতে বিজেপি-আইপিএফটি সরকার ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রদর্শিত রাষ্ট্রবাদী দীশাতে কাজ করছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ শ্রদ্ধায় ও স্মরণে আজ উদযাপিত হলো ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১৮ তম জন্মজয়ন্তী৷ তথ্য ও সংসৃকতি দপ্তরের উদ্যোগে সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের প্রথম প্রেক্ষাগৃহে আয়োজিত হয় রাজ্য পর্যায়ের মূল অনুষ্ঠান৷ এ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় আলোচনাচক্র ও সাংসৃকতিক অনুষ্ঠান৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন৷ অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত হয় ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে একটি তথ্যচিত্র৷

অনুষ্ঠানে প্রধান অতিথি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হচ্ছেন একজন মহান রাষ্ট্রপুরুষ৷ আজকের অনুষ্ঠানের সভাপতি ড. জগদীশ গণচৌধুরীরর বক্তব্যের রেশ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন রাজনীতির ঊধের্ব আমাদের দেশের এক অন্যতম শ্রেষ্ঠ সন্তান৷ ৩৭ লক্ষের ত্রিপুরা – ত্রিপুরেশ্বরী মায়ের পুণ্যভূমি ত্রিপুরা – জাতি উপজাতি মানুষের মিলনস্থল এই ত্রিপুরা রাজ্যে একটি দীর্ঘ সময় বিদেশী মতবাদের মানসিকতা নিয়ে একটা সরকার এি রাজ্যে বিরাজ করেছে৷ দীর্ঘ ২৫ বছর সময়টা কম নয়৷ কিন্তু এই ২৫ বছরে বিদেশী মতবাদের মানসিকতা সম্পন্ন সরকার ত্রিপুরাকে নিজের পায়ে দাঁড় করিয়ে যেতে পারেনি৷ মুখ্যমন্ত্রী বলেন, আমরা এই শূণ্য জায়গা থেকে যাত্রা শুরু করেছি৷ এখন পর্যন্ত যা কিছু সিদ্ধান্ত হয়েছে, সবই হয়েছে রাষ্ট্র হিতে৷ রাজ্যের কল্যাণে – মানুষের কল্যাণে৷ মুখ্যমন্ত্রী বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রাষ্ট্রবাদী চিন্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশে একটি বিকাশমুখী সরকার কাজ করছে৷ ত্রিপুরাতেও আমরা সেই রাষ্ট্রবাদী দিশাতেই কাজ করছি৷

মুখ্যমন্ত্রী বলেন, মহম্মদ আলী জিন্নার যে স্বপ্ণ ছিলো বৃহত্তর পাকিস্তান তার বিরোধিতা করেছিলেন ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়৷ রাষ্ট্রবাদের পরিচয় দিয়ে তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন৷ এমনই ছিলো তাঁর প্রখর রাষ্ট্রপ্রেম৷ তিনি বলেন,স রাষ্ট্রবাদী মানসিকতা না থাকলে কোনও দেশ বড় হতে পারে না৷

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান ধবংসস্তুপে পরিণত হয়েছিলো৷ প্রখর রাষ্ট্রপ্রেম থেকেই জাপান আবার ঘুরে দাঁড়িয়েছে৷ পৃথিবীর এক অন্যতম শ্রেষ্ঠ দেশে পরিণত হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেমন একজন রাষ্ট্রপুরুষ ছিলেন, তেমনি তিতিন নিজেই এক প্রতিষ্ঠানও ছিলেন৷ ত্রিপুরার বিজেপি আইপিএফটি সরকার রাষ্ট্রবাদী চিন্তনের দিশায় কাজ করছে এবং করবে৷ রাজ্যে দুর্নীতি মুক্ত স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার প্রয়াস নিয়েছি আমরা৷ এই প্রয়াস অব্যাহত থাকবে৷ এটাই হবে ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপনে আমাদের সবচেয়ে বড় উপহার৷

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top