News Flash

  • Home
  • Uncategorized
  • ভূস্বর্গে সন্ত্রাসবাদীদের নিশানায় ইমাম, পুলওয়ামায় গুলিবিদ্ধ মৌলবী
Image

ভূস্বর্গে সন্ত্রাসবাদীদের নিশানায় ইমাম, পুলওয়ামায় গুলিবিদ্ধ মৌলবী

শ্রীনগর, ৬ জুলাই (হি.স.): ভূস্বর্গে এবার সন্ত্রাসবাদীদের নিশানায় ইমাম| শুক্রবার সকালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসবাদী হামলায় গুরুতর জখম হলেন হানিফা মজসিদের ইমাম মহম্মদ আশরাফ ঠোকার| শরীরের একাধিক জায়গায় গুলিবিদ্ধ অবস্থায় ওই ইমামকে শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে ভর্তি করা হয়েছে| হাসপাতাল সূত্রের খবর, ইমামের শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে গিয়েছে| তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার সকালে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পারিগাম গ্রামে অবস্থিত হানিফা মসজিদে প্রার্থনার জন্য গিয়েছিলেন বিজবেহারার বাসিন্দা মৌলবী মহম্মদ আশরাফ ঠোকার| সকালের প্রার্থনা শেষে মসজিদ থেকে বেরোতেই ইমামকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা| সন্ত্রাসবাদী হামলায় গুলিবিদ্ধ হন ইমাম মহম্মদ আশরাফ ঠোকার| হামলা চালানোর পরই সুযোগ বুঝে পালিয়ে যায় সন্ত্রাসবাদীরা| গুলিবিদ্ধ অবস্থায় ইমামকে শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে ভর্তি করা হয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top