News Flash

  • Home
  • Uncategorized
  • পুনরায় লাইনচ্যুত ভারতীয় রেল, মহারাষ্ট্রে বেলাইন মাদুরাই এক্সপ্রেসের স্লিপার কামরা
Image

পুনরায় লাইনচ্যুত ভারতীয় রেল, মহারাষ্ট্রে বেলাইন মাদুরাই এক্সপ্রেসের স্লিপার কামরা

মুম্বই, ৬ জুলাই (হি.স.): পুনরায় লাইনচ্যুত হল ভারতীয় রেল| শুক্রবার ভোররাত ২.৪৪ মিনিট নাগাদ মহারাষ্ট্রের খণ্ডলা রেল স্টেশনের কাছে (মুম্বই থেকে প্রায় ১২৩ কিলোমিটার দূরে) লাইনচ্যুত হয়ে যায় মুম্বই-পুণে রুটের মাদুরাই এক্সপ্রেস| ভোররাত পৌনে তিনটে নাগাদ বেলাইন হয়ে যায় মাদুরাই এক্সপ্রেসের একটি স্লিপার কামরা| তবে, সৌভাগ্যবশত মাদুরাই এক্সপ্রেস বেলাইন হয়ে যাওয়ার ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই| যদিও, সামান্য ক্ষতি হয়েছে রেললাইনের| পাশাপাশি বাতিল করা হয়েছে চারটি ট্রেন এবং একটি ট্রেন অন্য রুটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে|
সেন্ট্রাল রেলওয়ের উচ্চপদস্থ এক কর্তা জানিয়েছেন, ‘শুক্রবার ভোররাত ২.৪৪ মিনিট নাগাদ খণ্ডলা রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় আচমকাই লাইনচ্যুত হয়ে যায় ১১০৪৩ এলটিটি-মাদুরাই এক্সপ্রেসের সিটিং-কাম-লাগেজ রেক (এসএলআর)| সেই সময় ট্রেনটি অত্যন্ত ধীর গতিতে থাকায়, কোনও যাত্রীই আহত হননি|’ রেলের উচ্চপদস্থ ওই কর্তা আরও জানিয়েছেন, ‘মাদুরাই এক্সপ্রেস বেলাইন হয়ে যাওয়ার খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে ছুটে যান রেলের পদস্থ কর্তা ও ইঞ্জিনিয়াররা| বেলাইন হয়ে যাওয়া স্লিপার কামরার যাত্রীদের পাশ্ববর্তী কামরা বসানোর ব্যবস্থা করা হয়| এরপর সকাল ছ’টা নাগাদ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় মাদুরাই এক্সপ্রেস| পুণে থেকে ট্রেনটি প্রস্থান করে সকাল আটটা নাগাদ|’
সেন্ট্রাল রেলওয়ের প্রধান মুখপাত্র সুনীল উদাসি জানিয়েছেন, রেল দুর্ঘটনার জেরে চারটি ট্রেন বাতিল করা হয়েছে| যে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে সেগুলি হল-৫১৩১৭/৫১৩১৮ কারজাট-পুণে-কারজাট প্যাসেঞ্জার, ১২১২৭/১২১২৮ সিএসএমটি-পুণে-সিএসএমটি ইন্টারসিটি এক্সপ্রেস, ১১০১০/১১০০৯ পুণে-সিএসএমটি-পুণে সিংহগড় এক্সপ্রেস এবং ১২১২৬/১২১২৫ পুণে-সিএসএমটি-পুণে প্রগতি এক্সপ্রেস| কি কারণে লাইনচ্যুত হল মাদুরাই এক্সপ্রেস, তা তদন্ত করে দেখা হচ্ছে|

Releated Posts

ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি, রাজ্যপালের দ্বারস্থ অল ইন্ডিয়া লয়ার ইউনিয়ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্য পুলিশের মহা নির্দেশক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ…

ByByReshmi Debnath Jul 28, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top