News Flash

  • Home
  • Uncategorized
  • ছেলেধরা সন্দেহে মহারাষ্ট্রে পাঁচজনকে পিটিয়ে হত্যা : অবশেষে ধৃত মূল অভিযুক্ত
Image

ছেলেধরা সন্দেহে মহারাষ্ট্রে পাঁচজনকে পিটিয়ে হত্যা : অবশেষে ধৃত মূল অভিযুক্ত

ধুলে (মহারাষ্ট্র), ৫ জুলাই (হি.স.): অবশেষে সাফল্য পেল পুলিশ| মহারাষ্ট্রের ধুলে জেলায় ছেলেধরা সন্দেহে পাঁচজনকে পিটিয়ে মারার ঘটনায় অবশেষে গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে| ধৃতের নাম হল, মাহারু পওয়ার (২২)| পার্শ্ববর্তী নান্দুরবার জেলা থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত মাহারু পওয়ারকে| গত রবিবার সরকারি পরিবহণ নিগমের বাস চেপে মহারাষ্ট্রের ধুলে জেলার আদিবাসী অধ্যুষিত রাইনপাডা গ্রামে পৌঁছেছিলেন পাঁচজন ব্যক্তি| সাপ্তাহিক হাটে একটি বাচ্চা মেয়ের সঙ্গে তাঁদের মধ্যে একজনকে কথা বলার চেষ্টা করতে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের| গ্রামবাসীরা বহিরাগতদের শিশু পাচারকারী দলের সদস্য হিসেবে ভেবে নেন| এরপর শুরু হয় গণধোলাই| বেদম প্রহারে মৃত্যু হয় পাঁচজন ব্যক্তির|
বাকরুদ্ধকর এই ঘটনার তদন্তে নেমে সন্দেহভাজন ২৩ জনকে আটক করেছিল পুলিশ| তবে, মূল অভিযুক্ত মাহারু পওয়ার রোমহর্ষক এই ঘটনার পর থেকেই পলাতক ছিল| অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ২২ বছর বয়সি মাহারু| পুলিশ সুপার (ধুলে) এম রামকুমার জানিয়েছেন, বুধবার পার্শ্ববর্তী নান্দুরবার জেলা থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত মাহারু পওয়ারকে| ঘটনার পর থেকেই সে পলাতক ছিল| পুলিশ সূত্রের খবর, কি কারণে এই আক্রোশ, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top