News Flash

  • Home
  • Uncategorized
  • বিষধর সাপের দংশনে গৃহবধূর মৃত্যু চাকমাঘাটে
Image

বিষধর সাপের দংশনে গৃহবধূর মৃত্যু চাকমাঘাটে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ জুলাই৷৷ বিষধর সাপের ছোবলে এক উপজাতি গৃহবধূর মৃত্যু৷ মৃত গৃহবধূর নাম সুখিনী দেববর্মা৷ বয়স ৩২৷ স্বামী সূর্যকুমার দেববর্মা৷ ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটস্থিত রঙ্গিয়াটিলা এলাকায় সোমবার সকালে৷ সুখিনী দেববর্মাকে বাঁচাতে ঝাঁর ফোকও  জারী রয়েছে৷ জানা গেছে, প্রতিদিনের মতো সুখিনী দেববর্মা তার দুই সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলো ভোর বেলায় সুখিনী দেববর্মা দেখতে পায় তার বিছানার উপর বিষধর সাপ প্রবেশ করে৷ ক্ষানিকের মধ্যেই সূখিনীর পায়ের আঙ্গুলে ছোবল দেয় সাপটি৷ পরে স্বামীকে সে বিষয়ে জানায় সুখিনী দেববর্মা৷ সাপটিকে খোঁজে মেরে ফেলে দুই জনে মিলে৷ এক সময় স্বামী স্ত্রীকে ঘরের মধ্যে রেখে বাজারে চলে আসে৷ সকাল নয়টায় বাড়ী ফিরে দেখে স্ত্রী-এর অবস্থা সংকটজনক৷ এক সময় সুখিনী কথা বার্তা বন্ধ হয়ে পরে৷ এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ জানা গেছে হাসপাতালে না নিয়ে গিয়ে ঝাঁর ফোকের মাধ্যমে স্ত্রীকে বাঁচানোর  চেষ্টা চালায়৷ এদিকে ভোর চারটার সাপটি ছোবল দিয়ে থাকলে অর্থের অভাবে হাসপাতালে নিয়ে আসতে পারেনি বলে জানান৷ এদিকে সুখিনী দুটি সন্তান রয়েছে৷ সুখিনীর  অকাল মৃত্যু গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top