News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তেজনা অব্যাহত রাজ্য জুড়ে, ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক
Image

উত্তেজনা অব্যাহত রাজ্য জুড়ে, ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ কিডনি পাচার ও ছেলে ধরাকে কেন্দ্র করে যে উত্তেজনা গোটা আগরতলা জুড়ে তৈরি হয়েছে তাতে রবিবারও বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা৷ রবিবার রাজ্য পুলিশ ও সিআরপিএফ-এর তরফে রাজ্যের বিভিন্ন জায়গায় টহল দেওয়া হয়৷ একালাগুলি মোহনপুর, বেলুরি, সাব্রুম, ধর্মনগর, ধলাই৷ ছেলেধরা ও কিডনি পাচার গুজবে এখন পর্যন্ত আটজন রাজ্যে মারা গিয়েছে৷ এই হত্যাকান্ডের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ এদের মধ্যে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ এই ১৭ জনই বিরোধী দল সিপিআইএম দলের সদস্য বলে জানা গিয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় গুজব যাতে না ছড়ানো যায় তার জন্য গত তিন দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল৷ এদিকে, রবিবার সন্ধ্যার একটু আগে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করা হয়েছে৷ তবে, ইন্টারনেটের গতি অত্যন্ত ধীরে৷ তাতে দুর্ভোগ পোহাচ্ছেন নেটিজেনরা৷ অন্যদিকে, রাজ্যের বিভিন্ন স্থানে ছেলেধরার আতঙ্ক ছড়িয়ে আছে৷ বিভিন্ন সংস্থার তরফ থেকে রাজ্যের বিভিন্ন স্থানে গুজব প্রতিহত করার জন্য সচেতনতার প্রচার করা হয়৷ গৌড়িয় বৈষ্ণব মহান্ডলীর তরফ থেকে রবিবার আগরতলায় মৌন পদযাত্রা করা হয়৷ গুজবের বিরুদ্ধে জনগণকে সচেতন হওয়ার পরামর্শ  দিয়েছে৷ প্রসঙ্গত, গত কদিন ধরে রাজ্যের বিভিন্ন স্থানে ছেলে ধরার গুজব ছড়িয়ে পড়ায় আটজনকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়৷ এই ঘটনার জেরে সংশ্লিষ্ট এলাকাগুলিতে আতঙ্ক বিরাজ করছে৷ পাশাপাশি পুলিশ প্রশাসন যথেষ্ট সতর্কতার সাথে নজরদারী চালিয়ে যাচ্ছে৷ এদিকে, রাজ্যের বাইরে থেকে এখানে যারা ব্যবসা বানিজ্য করছেন তাদের একটি অংশ বিশেষ করে ফেরিওয়ালারা ঘর থেকে বেরুচ্ছে না বলে খবর৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top