News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসক দিবস উপলক্ষে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে রক্তদান
Image

চিকিৎসক দিবস উপলক্ষে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে রক্তদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ চিকিৎসক দিবস উপলক্ষে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ মোর্চার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আজ রাষ্ট্রীয় চিকিৎসক দিবস৷ এই শুভ দিনটিকে রক্তদান মহৎ দান অনুষ্ঠান করে উদযাপিত করল ভারতীয় জনতা মহিলা মোর্চা তথা রাজ্যের সদর জেলার (শহরাঞ্চল) অন্তর্গত ৮নং বড়দোয়ালী মহিলা মোর্চা মন্ডল কমিটি৷ আগরতলা শহরের মহারণী তুলসীবতি বালিকা বিদ্যালয়ে প্রায় ২০০০ মহিলার উপস্থিতে এই মহৎ অনুষ্ঠানটি উদযাপিত হয়৷ প্রায় শতাধিক বিজেপি কার্যকর্তা ভাই ও বোনেরা স্বেচ্ছায় রক্তদান করেন৷ এই অনুষ্ঠানে মহিলাদের মহৎ দানে উৎসাহিত করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিয়েছিলেন৷ আরো উপস্থিত ছিলেন ৮নং বড়দোয়ালী মন্ডলের বিধায়ক মাননীয় শ্রী আশীষ কুমার সাহা, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা মাননীয়া শ্রীমতি প্রতিমা ভৌমিক মহোদয়া, বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মাননীয়া শ্রীমতি পাপিয়া দত্ত মহোদয়া, সদর জেলা সভাপতি মাননীয় শ্রী মানিক দাস মহোদয়, ৮নং বড়দোয়ালী মহিলা মোর্চার মন্ডল সভাপতি মাননীয় শ্রী সঞ্জয় সাহা মহোদয়, ৮নং বড়দোয়ালী মহিলা মোর্চার মন্ডল সভানেত্রী মাননীয়া শ্রীমতি শিল্পী সেন মহোদয়া৷ আজকের এই মহতী পর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব সংবর্ধনা জ্ঞাপন করেন রাজ্যের স্বনাম ধন্য ৮ জন বিশিষ্ট চিকিৎসক এবং তাঁদের মধ্যে ২ জন মহিলা চিকিৎসক৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top