News Flash

  • Home
  • Uncategorized
  • ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে মৃত পাঁচ
Image

ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে মৃত পাঁচ

মুম্বই, ১ জুলাই (হি.স.) : ছেলেধরা সন্দেহে পাঁচজনকে পিটিয়ে মারল গ্রামবাসীরা। ঘটনাটি মহারাষ্ট্রের ধুলে জেলার। পুলিশের বক্তব্য, ছেলেধরা চক্র সন্দেহে গ্রামবাসীরা ওই পাঁচজনকে গণপিটুনির জেরে মৃত্যু হয়।
রবিবার রাইনপদা গ্রামে ওই পাঁচজন বাস থেকে নামেন। একজন গিয়ে এক শিশুর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। সাপ্তাহিক বাজারের জন্য সেইসময় সেখানে অনেকে উপস্থিত ছিল। শিশুর সঙ্গে কথা বলতে দেখে পাঁচজনকে ঘিরে ফেলে তারা। এরপর ছেলেধরা সন্দেহে ওই পাঁচজনকে মারধর শুরু হয়। গণপিটুনির জেরে পাঁচজন মারা গিয়েছে। জানা গিয়েছে, ওই পাঁচজনের সঙ্গে আরও দু’জন ছিলেন। তবে কোনওরকমে সেখান থেকে পালান। মৃতদের বাড়ি মহারাষ্ট্রের সোলাপুর জেলায়। কেন তাঁরা রায়পদ গ্রামে এসেছিলেন, তা এখনও জানা যায়নি। পাঁচজনকে পিটিয়ে মারার ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ১৫ জনকে ধরেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, কয়েকদিন ধরে গুজব ছড়ায় যে ওই এলাকায় ছেলেধরারা ঘোরাফেরা করছে। সেই গুজবের জেরে ওই পাঁচজনকে পিটিয়ে মারে গ্রামবাসীরা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top