News Flash

  • Home
  • Uncategorized
  • প্যানের সঙ্গে আধার সংযুক্তির সময়সীমা ফের বাড়ল
Image

প্যানের সঙ্গে আধার সংযুক্তির সময়সীমা ফের বাড়ল

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.) : প্যানের সঙ্গে আধার সংযুক্তির সময়সীমা আরও একদফা বাড়ানো হল। এবার সময়সীমা বাড়িয়ে করা হয়েছে আগামী বছরের ৩১ মার্চ। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)-র তরফ থেকে জারি নির্দেশিকায় এ কথা জানানো হয়েছে। এই নিয়ে পঞ্চমবার সরকার প্যান ও বায়োমেট্রিক পরিচয়পত্র আধারের সংযুক্তির সময়সীমা বাড়াল। এ ব্যাপারে শনিবার রাতে কর বিভাগের নীতি নির্ধারক সংস্থা নির্দেশিকা জারি করে।
এর আগে গত ২৭ মার্চ এই সংযুক্তির সময়সীমা বাড়ানো হয়েছিল।
সিবিডিটি-র নির্দেশিকায় বলা হয়েছে, আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে প্যান ও আধারের সংযুক্তির সময়সীমা বিষয়টি বিবেচনার পর বাড়ানো হয়েছে। উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্ট বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে আধার সংযুক্তির সময়সীমা বাড়ানোর নির্দেশ দিয়েছিল। এর আগে সরকারের এক্ষেত্রে সময়সীমা ছিল ৩১ মার্চ।
আধার আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের মামলার রায় ঘোষণা না করা পর্যন্ত এ ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সময়সীমা বাড়ানোর নির্দেশ দিয়েছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ৩৩ কোটি প্যানের মধ্যে ১৬.৬৫ কোটির বেশির সঙ্গে আধারের সংযুক্তি হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top