News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বকাপে ম্যাচ ফি বাবদ টাকা সমাজ সেবামূলক কাজে দান এমবাপের
Image

বিশ্বকাপে ম্যাচ ফি বাবদ টাকা সমাজ সেবামূলক কাজে দান এমবাপের

কাজান, ১ জুলাই (হি.স.) : দেশের হয়ে খেলার জন্য ফুটবলারদের কোনও অর্থ নেওয়ার দরকার নেই বলে মনে করেন ফ্রান্সের তারকা এমবাপে৷ এজন্য বিশ্বকাপে প্রতি ম্যাচে ‘ফি’ বাবদ পাওয়া ২০,০০০ ইউরো(ভারতীয় মুদ্রায় ১৬ লক্ষেরও বেশি টাকা) আয় করে থাকেন এমবাপে৷ এই ১৬ লক্ষেরও বেশি টাকা সমাজ সেবামূলক কাজে দান করেছেন ফ্রান্সের ১৯ বছরের এই ফরোয়ার্ড৷ শনিবার মেসিদের বিরুদ্ধে ম্যাচে ফ্রান্সের জয়ের নায়ক এমবাপে অনবদ্য ফুটবল উপহার দেন ফ্রান্সবাসীকে৷
নক-আউটের ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ১৯৯৮ এর চ্যাম্পিয়নদের ৪-২ এগিয়ে দেন এমবাপে৷ আর্জেন্টিনার ডিফেন্স তছনছ করে ৬৪ ও ৬৮ মিনিটে জোড়া গোল করেন পিএসজির এই ফরোয়ার্ড৷ ম্যাচের অতিরিক্ত সময়ে মেসির দুরন্ত পাশ থেকে আগুয়েরোর হেড ব্যাবধান কমালেও (৩-৪) বিশ্বকাপ থেকে বিদায় নেয় গতবারের ফাইনালিস্টরা৷
এমবাপেকে নিয়ে লরিয়াসের স্পোর্টসের পক্ষ থেকে করা একটি টুইট সোশ্যাল মিডিয়েতে ছড়িয়ে পড়েছে৷ টুইটটিতে বলা হয়েছে , ‘বিশ্বকাপ থেকে প্রাপ্ত সমস্ত অর্থ চ্যারিটির জন্য দিয়ে দেবেন কিলিয়ান এমবাপে৷ বিশ্বকাপে ম্যাচ পিছু ২০,০০০ ইউরো(১৬ লক্ষেরও বেশি টাকা) আয় করে থাকেন এমবাপে৷ প্রতিটি ম্যাচ থেকে প্রাপ্ত এই টাকা সমাজ সেবামূলক কাজের জন্য দেবেন ফ্রান্সের তরুণ স্ট্রাইকার৷ কারণ তিনি বিশ্বাস করেন দেশের হয়ে খেলার জন্য কোনও টাকা নেওয়া উচিৎ নয়৷’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top