News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা – দেওধর এক্সপ্রেসের সূচনা ৬ জুলাই
Image

আগরতলা – দেওধর এক্সপ্রেসের সূচনা ৬ জুলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ আগরতলা থেকে দেওধর সরাসরি রেল পরিষেবা শুরু হচ্ছে আগামী ৬ জুলাই থেকে৷ ওই দিন দিল্লিস্থিত রেল ভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে ওই ট্রেনের সূচনা করবেন রেল মন্ত্রী পীয়ুশ গোয়েল৷ সকাল সোয়া এগারোটায় এই ট্রেনের সূচনা পর্বে আগরতলা স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও৷

জানা গেছে, এই ট্রেনের স্বাভাবিক পরিষেবা আগরতলা থেকে ১৪ জুলাই শুরু হবে৷ প্রতি শনিবার রাত দশটায় আগরতলা থেকে দেওধরের উদ্দেশ্যে রওনা দেবে এই ট্রেন৷ দেওধর পৌছাতে মোট সময় লাগবে ৩৯ ঘন্টা৷ সোমবার দুপুর ১টা নাগাদ আগরতলা-দেওধর  ট্রেনটি দেওধরে পৌছাবে৷ তেমনিই দেওধর থেকে প্রতি সোমবার বিকেল পৌনে সাতটা নাগাদ আগরতাল উদ্দেশ্যে রওনা দেবে এই ট্রেন৷ আগরতলায় বুধবার সকাল সোয়া আটটা নাগাদ পৌছাবে দেওধর এক্সপ্রেস৷ জানা গেছে, আগরতলা থেকে দেওধর পর্যন্ত এই ট্রেন আমবাসা, ধর্মনগর, নিউ করিমগঞ্জ, বদরপুর জংশন, নিউ হাফলং, মাইবং, লামডিং, চাপারমুখ, গুয়াহাটি, কামাক্ষ্যা, রঙ্গিয়া, নিউ বংগাইগাও, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি এবং কাটিহার জংশনের বাণিজ্যিক স্টপেজ দেবে৷ আগরতলা থেকে দেওধর পর্যন্ত এই ট্রেন ৩৯ ঘন্টায় মোট ১৪৭৩ কিমি রেলপথ পাড়ি দেবে৷ এই ট্রেনে ২টি তৃতীয় শ্রেণীর এসি কামড়া, ৭টি সাধারণ শ্রেণীর কামড়া, ৩টি সাধারণ দ্বিতীয় শ্রেণীর কামড়া এবং ২টি দ্বিতীয় শ্রেণীর কামড়া সহ লাগেজ ও ব্রেক ভেন যুক্ত রয়েছে৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে জানিয়েছে, এই ট্রেনে অতিরিক্ত সুরক্ষিত কামড়া ব্যবহার করা হচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top