News Flash

  • Home
  • Uncategorized
  • সোপিয়ানে গ্রেনেড হামলায় জখম দু’জন সৈনিক, দায় স্বীকার জইশ-ই-মহম্মদের
Image

সোপিয়ানে গ্রেনেড হামলায় জখম দু’জন সৈনিক, দায় স্বীকার জইশ-ই-মহম্মদের

শ্রীনগর, ২৯ জুন (হি.স.): ভূস্বর্গে অব্যাহত জঙ্গিদের উপদ্রব| এবার ঘটনাস্থল দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলা| সোমবার সকালে সোপিয়ান জেলার আহগাম গ্রামে সন্ত্রাসবাদী হামলায় গুরুতর জখম হলেন ভারতীয় সেনাবাহিনীর দু’জন সৈনিক| গুরুতর জখম অবস্থায় দু’জন সৈনিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| সোপিয়ান-এর এসএসপি শৈলেন্দ্র মিশ্র জানিয়েছেন, সোমবার সকালে সোপিয়ান জেলার আহগাম গ্রামে সেনাবাহিনীর পেট্রোলিং পার্টি লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে সন্ত্রাসবাদীরা| আচমকা গ্রেনেড বিস্ফোরণে জখম হয়েছেন দু’জন সৈনিক|

 গ্রেনেড হামলা চালানোর পরই সুযোগ বুঝে পালিয়ে যায় অন্তত দুই থেকে তিনজন সন্ত্রাসবাদী| গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী| যদিও, সন্দেহভাজন জঙ্গিদের কোনও খোঁজ পাওয়া যায়নি| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোপিয়ান জেলার আহগাম গ্রামে আর্মি গুড স্কুলে মোতায়েন ছিলেন সেনাবাহিনীর ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা| সোমবার সকালে জওয়ানরা যখন টহল দিচ্ছিলেন, তখনই গ্রেনেড নিক্ষেপ করে সন্ত্রাসবাদীরা|

সোপিয়ানে গ্রেনেড হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠন| জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের মুখপাত্র বিবৃতি মারফত জানিয়েছে, তাদের ক্যাডাররাই সোপিয়ানের আহগাম গ্রামে সন্ত্রাসী হামলা চালিয়েছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top