News Flash

  • Home
  • Uncategorized
  • ঝাড়খণ্ডে মাওবাদী হামলা, ল্যান্ডমাইন বিস্ফোরণে শহিদ ছ’জন জওয়ান
Image

ঝাড়খণ্ডে মাওবাদী হামলা, ল্যান্ডমাইন বিস্ফোরণে শহিদ ছ’জন জওয়ান

রাঁচি, ২৭ জুন (হি.স.): ঝাড়খণ্ড-ছত্তিশগড় সীমানা লাগোয়া গারওয়া জেলায় মাওবাদী হামলায় প্রাণ হারালেন ঝাড়খণ্ড জাগুয়ার বাহিনীর অন্তত ছ’জন জওয়ান| মাওবাদী হামলায় ছ’জন জওয়ানের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে ১০ জন জওয়ান| মঙ্গলবার সন্ধ্যায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ চলাকালীন ল্যান্ডমাইন বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ছ’জন|

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) অফ পুলিশ বিপুল শুক্লা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় গারওয়া জেলার চিনজো এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন মাওবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকায় মাওবাদী অভিযান চালায় বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কোবরা বাহিনী ছাড়াও সিআরপিএফ ও পুলিশের যৌথ বাহিনী| মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ চলাকালীন আচমকাই ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়, তখনই প্রাণ হারিয়েছেন ছ’জন জওয়ান| কমবেশি আহত অবস্থায় কমপক্ষে ১০ জন জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| সূত্রের খবর, ল্যান্ডমাইন বিস্ফোরণে চারজন জওয়ান নিহত হয়েছেন| বাকি দু’জন জওয়ান সংঘর্ষে শহিদ হয়েছেন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top