News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতায় ফুটবল খেলবে বিশ্বখ্যাত এফ সি বার্সিলোনা
Image

কলকাতায় ফুটবল খেলবে বিশ্বখ্যাত এফ সি বার্সিলোনা

কলকাতা, ২৪ জুন (হি. স.) : কলকাতায় ফুটবল খেলতে আসবে বিশ্বখ্যাত এফ সি বার্সিলোনা| মোহনবাগানের ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচ ছাড়াও দুই প্রাচুন ক্লাবের মধ্যে ফুটবল-উন্নয়নের সমঝোতা হচ্ছে| রবিবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে এই খবর জানান মোহনবাগানের ক্লাব সচিব অঞ্জন মিত্র৷
১৮৯৯ সালে তৈরী হয় এফ সি বার্সিলোনা| অন্যদিকে, মোহনবাগান ক্লাবের জন্ম ১৮৮৯-এ| এ কথা জানিয়ে এ দিন অঞ্জনবাবু বলেন, ওদের উপস্থিতি একটা সর্বকালীন রেকর্ড তৈরী করবে ভারতীয় ফুটবলে| খেলা হবে আগামী ২৮ সেপ্টেম্বর, যুবভারতী ক্রীড়াঙ্গনে| বার্সিলোনার হয়ে নামিদামিরা খেলবেন|
মোহনবাগান ক্লাবের হয়ে করা খেলবেন, এ দিন সেই তালিকা প্রকাশ করা হয়নি| সম্পাদক স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায় বলেন, “এখন পর্যন্ত ব্যারেটোর নাম চূড়ান্ত হয়েছে| আগামীতে এ নিয়ে নানা স্তরে কথা বলে খেলোয়ারদের নাম ঘোষণা করা হবে | একটি প্রদর্শনী ম্যাচের পাশাপাশি বিনিময় চুক্তি এবং বার্সিলোনার কাছ থেকে নিয়মিত ফুটবলের পরামর্শ নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে|”
এই খেলার অন্যতম উদ্যোক্তা প্রাক্তন ফুটবল তারকা শিশির ঘোষ এ দিন সাংবাদিকদের বলেন, “অতীতে কলকাতায় কিছু নামী বিদেশী ফুটবল দল এসেছে| কিন্তু এফ সি বার্সিলোনার প্রস্তাবিত সফরকে নিয়ে যে প্রস্তুতি শুরু হয়েছে, তাতে এই সফর একটা মাইলফলক হয়ে থাকবে| বায়ার্ন মিউনিখ যখন কলকাতায় এসেছিল, আমি তাদের সঙ্গে ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলাম| এবার আমিই চাইলাম মোহনবাগানের সঙ্গে এফ সি বার্সিলোনার খেলার আয়োজন হোক|”
প্রস্তাবিত খেলার আর এক উদ্যোক্তা মার্লিন গোষ্ঠির যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর সকেট মেহতা বলেন, “আমরা যতটা পারি এ ব্যাপারে মোহনবাগান ক্লাবকে সাহায্য করব|” পরিকল্পনার সহযোগী সংস্থা ‘ফুটবল নেক্সট ফাউণ্ডেশন’-এর প্রতিষ্ঠাতা কৌশিক মল্লিক এ দিন বলেন, “তারকা ফুটবলারদের দেখে নবীন প্র্জন্ম ফুটবল খেলার ব্যাপারে বাড়তি আগ্রহ ও অনুপ্রেরণা পাবে|”

Releated Posts

ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি, রাজ্যপালের দ্বারস্থ অল ইন্ডিয়া লয়ার ইউনিয়ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্য পুলিশের মহা নির্দেশক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ…

ByByReshmi Debnath Jul 28, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top