News Flash

  • Home
  • Uncategorized
  • উপত্যকায় ফের সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে দুই জঙ্গি খতম
Image

উপত্যকায় ফের সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে দুই জঙ্গি খতম

কুলগাম, ২৪ জুন (হি.স.) : উপত্যকায় জঙ্গি দমনে সেনা অভিযানে রবিবারে ফের সেনার গুলিতে নিহত দুই জঙ্গি৷ এখনও চলছে সেনা জঙ্গি গুলির লড়াই৷ কাশ্মীরের কুলগামে চলছে লড়াই৷ দক্ষিণ কাশ্মীরের কুলগামের একটি জঙ্গলে লুকিয়ে জঙ্গিরা৷ রবিবার দুপুর থেকে শুরু হয়েছে সেনা-জঙ্গি গুলির লড়াই৷
খবর অাসে, কুলগামের কাইমো গ্রামের চিদ্দরে লুকিয়ে রয়েছে জঙ্গিরা৷ সেনা সূত্রে খবর, ৩ থেকে ৪ লস্কর জঙ্গি ধরতে সফল হয় সেনা৷ বাকিদের খোঁজে তল্লাশি অভিযান জারি রাখে সেনা৷ সূত্রের খবর, উত্তর কাশ্মীরের তুলনায় দক্ষিণ কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশ সবচেয়ে বেশি৷ গোটা উপত্যকা জুড়ে মোট ২৫০ থেকে ২৭৫ জন জঙ্গি লুকিয়ে রয়েছে৷ কাশ্মীর পুলিশ ও সেনার যৌথ উদ্যোগে চলছে জঙ্গি অভিযান৷ জঙ্গিদের খোঁজে মূলত প্রত্যন্ত জঙ্গলে তল্লাশি চালাচ্ছে সেনা ৷
ধৃত জঙ্গিদের পরিচয় জানার চেষ্টা চলছে৷ জঙ্গি দমনে অল আউট মিশনে নেমেছে ভারতীয় সেনা৷ উপত্যকার পরিস্থিতি সেনা-পুলিশের তৎপরতার উপর অনেকটাই নির্ভরশীল৷ সেক্ষেত্রে, উপত্যকাবাসীর সুরক্ষার কথা মাথায় রেখেই চলছে জঙ্গি দমন অভিযান৷ তাই ব্যস্ত এলাকায় জঙ্গিদের হামলা রুখতেও বিশেষ নজর দিচ্ছে সেনা বলে সেনা সূত্রে জানান হয়েছে৷ কুলগামে কাইমো এলাকার বাইরেও লুকিয়ে থাকতে পারে জঙ্গিরা৷ তাই কাইমো গ্রামের বাইরেও জারি সেনা অভিযান৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top