News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে রাশিয়া বিশ্বকাপে কামব্যাক জার্মানির, সুইডেনকে ২-১ গোলে হারাল
Image

অবশেষে রাশিয়া বিশ্বকাপে কামব্যাক জার্মানির, সুইডেনকে ২-১ গোলে হারাল

সোচি, ২৪ জুন (হি.স.) : অবশেষে রাশিয়ার রণভূমিতে কামব্যাক হল বিশ্বচ্যাম্পিয়ন দলের৷ শনিবার রাতে সুইডেনের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পেল জার্মান ব্রিগেড৷ ৯০ মিনিট পর্যন্ত ম্যাচের স্কোরলাইন ১-১ থাকলেও শেষ মুহূর্তে ব্যবধান গড়ে দিলেন টনি ক্রুস৷ ৯৫ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে জার্মানিকে জয়ের সরণীতে ফেরান ক্রুস৷
চাপে পড়লেই জার্মানির আসল রূপটা বেড়িয়ে আসে৷ ফুটবল বোদ্ধাদের সেই তত্ত্বতে ফের শিলমোহর দিল জার্মানরা৷ দশ জনে খেলা জার্মান জয়ে ফিরল টনির বিশ্বমানের ফ্রি-কিকে৷ সুইডেনকে ২-১ হারিয়ে শেষ ষোলোর আশা জিয়ে রাখল গতবারের বিশ্বচ্যাম্পিয়ন দল৷ ৮২ মিনিটে বোটেং লাল কার্ড দেখে মাঠ ছাড়লে জার্মানি দশ জনে পরিণত হয়৷ মেক্সিকোর কাছে হারের পর এদিন সুইডেনের কাছে হার নিশ্চিত ছিল জার্মান ব্রিগেডের৷ বলা ভাল কোনও রকমে লজ্জার হার বাঁচিয়ে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে ন্যুয়ারা৷ প্রথমার্ধে ৩২ মিনিটে তোইভোনেনের গোলে এগিয়ে যায় সুইডেন৷ তোইভোনেনের গোলমুখের শটটি বুঝতে ভুল করেছিলেন ন্যুয়ার৷ শেষবারের সোনালী গ্লাভসের মালিক এদিন বেশ কয়েকটি দুরন্ত সেভ করলেও প্রথামার্ধে দস্তনা হাতে তোইভোনেনের শটে বিপদ আটকাতে পারেননি৷
দ্বিতীয়ার্ধের শুরুতে জার্মানি প্রত্যাবর্তন করলেও ম্যাচ জয়ের আশা জাগাতে পারেনি৷ ৪৮ মিনিটে মার্কো রিয়াসের গোলে ম্যাচে ফেরে শেষবারের বিশ্বচ্যাম্পিয়নরা৷ গোলের পর ফের ম্যাচ থেকে হারিয়ে যেতে শুরু করে মুলার-হেক্টররা৷ আক্রমণের ঝড় তুললেও গোলের দেখা পায়নি জার্মানি৷
এদিন হাফ ডজনের বেশি গোল মিস করেছে জার্মান বাহিনী৷ এই জার্মানিকে দেখতে অনভ্যস্ত ফুটবলবিশ্ব৷ দুই ম্যাচেই সুযোগ তৈরি করতে পারলেও গোলমুখ খুলতে পারেনি জার্মানরা৷ অন্যদিকে সুইডেনের বিরুদ্ধে এদিন নয়বার গোলমুখে শট মেরে দুটি মাত্র গোল পেয়েছে জার্মানি৷ শেষ বাঁশি বাজার আগে ৮৭ মিনিটে গোমেজ শেষ চেষ্টা করলেও সুইডিস গোলকিপারের দুরন্ত সেভে বাধা পায় জোয়াকিম লো-এর ছেলেরা৷ অতিরিক্ত সময়ে পোস্টে লেগে জামার্নির একটি গোলমুখী শট ফিরে আসে৷ শেষটায় টনি ক্রুসের ফ্রি কিক থেকে গোলের দরজা খোলে শেষবারের চ্যাম্পিয়ন দল৷ এফ গ্রুপের লড়াইয়ে ছয় পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই শেষ ষোলোতে পৌঁছে গিয়েছে মেক্সিকো৷ দ্বিতীয় দল হিসেবে ঐ গ্রুপ থেকে পরের পর্বে যাওয়ার লড়াই এবার জার্মানি ও সুইডেনের৷ দুই দলই দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে লড়াইয়ে রয়েছে৷ শেষ আটের লড়াইয়ে থাকা দুই দলেরই গোল ব্যবধান শূন্য৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top