News Flash

  • Home
  • Uncategorized
  • সুপার সানডে’তে পানামার বিরুদ্ধে জয়ের লক্ষ্যে মাঠে নামছে ইংল্যান্ড
Image

সুপার সানডে’তে পানামার বিরুদ্ধে জয়ের লক্ষ্যে মাঠে নামছে ইংল্যান্ড

মস্কো, ২৪ জুন (হি.স.) : রাশিয়ার বিশ্বকাপে দ্বিতীয় রবিবাসরীয় সুপার সানডে’তে মাঠে নামছে ইংল্যান্ড৷ প্রতিপক্ষ পানামা৷ অন্য গুরুত্বপূর্ণ ম্যাচে জাপানের মুখোমুখি হবে সেনেগাল আর পোল্যান্ড খেলবে কলম্বিয়ার বিরুদ্ধে৷
শেষ ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করে জয় পেয়েছে সাউথগেটের ছেলেরা৷ ইতিমধ্যেই হ্যারি কেনের নেতৃত্বাধীন ইংল্যান্ডকে নিয়ে আশার বুক বাঁধছে ফুটবলবিশ্ব৷ ‘ডার্ক হর্স’ ধরা হচ্ছে ইংল্যান্ডকে৷ প্রথম ম্যাচে তিউনিশিয়ার বিরুদ্ধে কেনের জোডা় গোলে তিন পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে থ্রি-লায়ন্স৷ ইতিমধ্যেই জি গ্রুপের লড়াইয়ে বেলজিয়াম প্রথম দুটি ম্যাচ জিতে শেষ ষোলোর রাস্তা পাকা করে ফেলেছে৷ হ্যারি’র ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচ জিতে পরের পর্ব পাকা করে কিনা সেটাই এখন দেখার৷
শেষ বাইশ বছরে বিশ্বকাপ বা ইউরোপের সেরা টুর্নামেন্টে কোয়ার্টারে গণ্ডি পেরোতে পারেনি ইংল্যান্ড৷ শেষবার ১৯৯৬ সালে ইউরোপ সেরার লড়াইয়ে সেমিফাইনাল খেলেছিল ব্রিটিশবাহিনী৷ সেই পরিসংখ্যানও ভাবাচ্ছে ব্রিটিশ কোচ সাউথগেটকে৷ তবে হ্যারি কেনের ইংল্যান্ডকে নিয়ে তিনি আশাবাদী৷ নতুন প্রজন্মের ইংল্যান্ড নতুন ইতিহাস লিখতে পারবে বলেই আশা রাখছে সাউথগেট৷ প্রতিপক্ষ পানামা আবার অঘটন ঘটাতে মরিয়া৷ শেষ ম্যাচে বেলজিয়ামের কাছে হারলেও বিশ্বকাপের মঞ্চে প্রথম বার পা রেখে প্রথমার্ধে টিনটিনের দেশকে রুখে দিয়েছিল তারা৷ তাই ইংল্যান্ডের বিরুদ্ধে অন্তত এক পয়েন্ট নিয়ে রাশিয়া বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চাইবে পানামা৷
অন্যদিকে এইচ গ্রুপের চার দলই রবিবার মাঠে নামছে৷ প্রথম ম্যাচে জাপানের কাছে মুখ থুবড়ে পড়েছিল লাতিন আমেরিকার কলম্বিয়া৷ তাই জয়ের ছন্দে ফিরতে মরিয়া রদ্রিগেজরা৷ কলম্বিয়ার প্রতিপক্ষ পোল্যান্ড আবার হেরেছে সেনেগালের কাছে৷ অঘটনের বিশ্বকাপে হার দিয়ে অভিযান শুরু করায় দুই দলের কাছে আজকের ম্যাচ অগ্নিপরীক্ষা হতে চলেছে৷ অন্য দুই দল সেনেগাল ও জাপান প্রথম ম্যাচে জয়ের ধারা ধরে রাখতে নামছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top