News Flash

  • Home
  • Uncategorized
  • ১৫০ কোটি টাকার গণ্ডি পেরলো সলমন খানের রেস-৩
Image

১৫০ কোটি টাকার গণ্ডি পেরলো সলমন খানের রেস-৩

মুম্বই, ২৪ জুন (হি.স.) : দীপাবলি যদি শাহরুখ খানের হয় তবে ঈদ হচ্ছে সলমন খানের। বক্স অফিসে রেস-৩ এর অভূতপূর্ব সাফল্যের পরেই ফের প্রমাণিত যে ঈদের সময়ে বক্স অফিসে মুকুটহীন সম্রাট হলেন বলিউডের ভাইজান সলমন খান। বক্স অফিসে আগেই ১০০ কোটি টাকার মাইল ফলক পেরিয়েছিল রেস-৩। আর এবার ১৫০ কোটি টাকার মাইল ফলক পেরোল সলমন খান অভিনীত রেস-৩।
সিনে মহলের দাবি আগামীদিনগুলিতে খুব সহজেই বক্স অফিস কালেকশনে ২০০ কোটি টাকার অঙ্ক ছাড়িয়ে যাবে রেস-৩। এই ছবিতে সলমন খান ছাড়াও অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল, জ্যাকলীন ফান্ডাডেস, ডেইজি শাহ। এই ছবিতে একটি গানও লিখেছেন সলমন খান। মূলত বিনোদনধর্মী এই ছবিতে অন্যান্য তারকা থাকলেও ছবিটির মধ্যমণি হলেন সলমন খান। বক্স অফিসে ছবিটি এখনও পর্যন্ত ১৫১.৮ কোটি টাকা আয় করেছে।
প্রসঙ্গত, টাইগার শ্রফ অভিনীত বাগি-২ ১৫০ কোটি টাকার গণ্ডি পেরোতে ১৫ দিন সময় নিয়েছিল। কিন্তু সলমন খানের রেস-৩ মাত্র এক সপ্তাহেই ১৫০ কোটি টাকার গণ্ডি পেরলো।

Releated Posts

ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি, রাজ্যপালের দ্বারস্থ অল ইন্ডিয়া লয়ার ইউনিয়ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্য পুলিশের মহা নির্দেশক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ…

ByByReshmi Debnath Jul 28, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top