News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ
Image

কদমতলায় রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২২ জুন৷৷ পূর্ত দপ্তরের দুই বিভাগের মধ্যে মতভেদের জেরে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় কাজ বন্ধ হয়ে রয়েছে৷ ফলে কদমতলা থেকে রানিবাড়ি যাওয়ার রাস্তাটি খানাখন্দে পরিনত হয়েছে৷ তাই শুক্রবার আমতলা বাজারে পথ অবরোধ করেন অটো চালক ও এলাকাবাসী৷ খবর পেয়ে ছুটে আসেন পূর্ত দপ্তরের এসডিও অভিজিৎ দে এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কৃষাণ দে৷ কিন্তু তাঁরা অবরোধ স্থলে উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়েন৷ দীর্ঘ সময় অবরোধকারীদের বোঝানোর পর এই রাস্তাটি অতি শীঘ্রই সংস্কার করা হবে  এই প্রতিশ্রুতিতে তারা অবরোধ প্রত্যাহার করেন৷

অভিযোগে জানা গেছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অন্তগত এই রাস্তাটির সংস্কারের জন্য টেন্ডার ডাকা হলেও কোন ঠিকাদার কাজ নিতে চাইছিলেন না৷ শংকর চৌধুরী নামে এক ঠিকাদার কাজের দায়িত্ব নিলেও মাত্র ২০ শতাংশ সংস্কার করেছেন৷ পূর্বতন সরকারের আমলে এই রাস্তাটি নির্মানের জন্য ৬ কোটি ৪৭ লক্ষ ৪৬ হাজার টাকা বরাদ্দ হয়েছিল৷ এর মধ্যে সংস্কার বাবদ ৫ বছরে ৮৮ লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে৷ সবচেয়ে অবাক করার বিষয় হলো, কাজ অসম্পূর্ণ রেখেই রাস্তা সংস্কার হয়েছে বলে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে পূর্ত দপ্তর৷ স্থানীয় জনগনের প্রশ্ণ, রাস্তা সংস্কারের নামে এত টাকা কোথায় খরচ হয়েছে? স্থানীয় জনগন এই রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে৷ এদিন অবরোধ চলাকালীন অবরোধকারীরা রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন৷ পূর্ত দপ্তরের দুই আধিকারীককে সেখানে ঘেরাও করে রেখেছিলেন অবরোধকারীরা৷ অবশেষে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধ প্রত্যাহৃত হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top