News Flash

  • Home
  • Uncategorized
  • চোত্তাখোলার মৈত্রী উদ্যানকে আরও আকর্ষণীয় করতে উদ্যোগ নেয়া হবে ঃ পর্যটনমন্ত্রী
Image

চোত্তাখোলার মৈত্রী উদ্যানকে আরও আকর্ষণীয় করতে উদ্যোগ নেয়া হবে ঃ পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ চোত্তাখোলার মৈত্রী উদ্যানকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করার জন্য সরকার উদ্যোগ নেবে বলে

শুক্রবার বিধানসভায় পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিং রায়৷ নিজস্ব ছবি৷

পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ রাজ্য বিধানসভায় জানিয়েছেন৷ প্রশ্ণোত্তর পর্বে বিধায়ক সুধন দাসের এক প্রশ্ণের উত্তরে তিনি জানান, ভারত-বাংলাদেশ মৈত্রী উদ্যানকে কেন্দ্র করে সার্কিট ডেভেলপমেন্ট অব মৈত্রী উদ্যান চোত্তাখোলা নামক একটি প্রকল্প কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে৷ এই প্রকল্পে ৯ কোটি ৫০ লক্ষ টাকা চাওয়া হয়েছিল৷ প্রকল্পটি ভারত সরকারের পর্যটন মন্ত্রক থেকে এখনও অনুমোদন এবং অথু বরাদ্দ পাওয়া যায়নি৷ পর্যটনমন্ত্রী জানান, এর পাশাপাশি নতুন করে স্বদেশ দর্সন-টু প্রকল্পের মাধ্যমে ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম থেকে ভারত-বাংলাদেশ মৈত্রী উদ্যানের উন্নয়নের জন্য ৭ কোটি ১৩ লক্ষ ৯৪ হাজার টাকার আরও একটি প্রস্তাব ভারত সরকারের পর্যটন মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে৷ এই প্রকল্পটিরও অনুমোদন এবং অর্থ বরাদ্দ পাওয়া যায়নি৷ তিনি জানান, রাজনগর ব্লক এলাকার চোত্তাখোলায় ভারত-বাংলাদেশ মৈত্রী উদ্যানে পর্যটকের ভীড় বাড়ছে৷

পর্যটনমন্ত্রী বলেন, শুধু মৈত্রী উদ্যান নয়, সমস্ত রাজ্যের পর্যটনের বিকাশের জন্য রাজ্য সরকার কাজ করে চলেছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে কথাও বলেছেন৷ বিধায়ক সুভাষ চন্দ্র দাসের অন্য এক প্রশ্ণের লিখিত উত্তরে পর্যটনমন্ত্রী জানান যে নীরমহলের সৌন্দর্যায়নে রাজ্য সরকারের নতুন পরিকল্পনা রয়েছে৷ নীরমহলে রাজন্য আমলের স্মৃতি বিজড়িত চিহ্ণগুলি আগের মত ফিরিয়ে আনার পরিকল্পনাও রাজ্য সরকারের রয়েছে৷ আগামী অর্থ বছরের মধ্যে এই কাজগুলি শেষ করার উদ্যোগ নেয়া হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top