News Flash

Image

অমিত শাহ আসছেন ২৯শে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ রাজ্যে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ তিনি আগামী ২৯ জুন এক দিনের ঝটিকা সফরে রাজ্যে আসবেন৷ বিজেপি সূত্রের দাবি, রাজ্যে নতুন সরকারের ১০০ দিনের কাজকর্মের হিসেব নিতেই বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আসছেন৷ সূত্রের আরো দাবি, লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েও দলীয় শীর্ষ নেতৃত্ব এবং বিধায়কদের সাথে তিনি বৈঠক করবেন৷ জোট সঙ্গি আইপিএফটির শীর্ষ নেতৃত্বদের সাথেও তিনি পৃথক বৈঠক করবেন৷ রাজ্যে সরকার পরিচালনায় সমন্বয় গড়ে তোলার জন্য বিজেপি-আইপিএফটি শীর্ষ নেতৃত্বদের সাথে বৈঠকে জোড় দেবেন অমিত শাহ৷ ইতিপূর্বে গত ১৮ জুন তাঁর রাজ্যে আসার কথা ছিল৷ কিন্তু রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে তিনি সফর বাতিল করেছিলেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top