News Flash

  • Home
  • Uncategorized
  • বলছেন এনকাউন্টার করব, আসুন ক্ষমতা দেখান : মমতা
Image

বলছেন এনকাউন্টার করব, আসুন ক্ষমতা দেখান : মমতা

কলকাতা, ২১ জুন (হি. স.): বিজেপিকে তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘কেউ কেউ বলছেন এনকাউন্টার করব ৷ আসুন ক্ষমতা দেখান৷’’ বৃহস্পতিবার কোর কমিটি বৈঠকে তিনি নাম নিয়ে বিজেপি, কংগ্রেস ও সিপিএমকে তীব্র আক্রমণ করেন ৷ ধর্মীয় মেরুকরণ থেকে সন্ত্রাস সব কিছু নিয়েই সরব হন ৷
রাজ্যের বিরোধী দলগুলিকেও একহাত নিয়েছেন মমতা। তাঁর অভিযোগ, এ রাজ্যে সিপিএম বিজেপির হাত ধরেছে। আর কংগ্রেস দিল্লিতে বিরোধিতা করলেও এ রাজ্যে বিজেপির পাশে রয়েছে। মমতা বলেন, ‘‘আমাদের কর্মীরা জীবন হাতে নিয়ে কাজ করছেন। গুলি-বন্দুক দিয়ে রাজনীতি হয় না। এ রাজ্যে সন্ত্রাস তৈরির চেষ্টা করছে বিজেপি। মানুষের টাকা লুঠ করছে ওরা।’’ এর পরেই রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের নাম না করে মমতা হুঁশিয়ারি দেন, ‘‘কেউ কেউ বলছেন, এনকাউন্টার করবেন। আমি বলছি, আসুন, ক্ষমতা দেখান।’’
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে এ দিন বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের শাসকদলকে কার্যত ‘উগ্রপন্থী সংগঠন’ বলে কটাক্ষ করলেন তিনি। বললেন, ‘আমরা মিলিট্যান্ট অর্গানাইজেশন নই বিজেপির মতো। ওদের একটা উগ্রতা আছে। ধর্মীয় বিদ্বেষ আছে। কাউকেই পছন্দ করে না। না মুসলমান, না খ্রিষ্টান, না শিখ। হিন্দুদের মধ্যেও বিভেদ তৈরি করছে।’
নাম না করে বিজেপি নেতাদেরও উগ্রপন্থী নেতাদের সঙ্গে তুলনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘কেউ বলছে এনকাউন্টার করবে। কেউ বলছে গুলি চালাব। কেউ বলছে বোমা মারব। কেউ বলছে শেষ করে দেব। আমি বলি, আয় না। কত ক্ষমতা দেখা না। দেখেছিস তো পঞ্চায়েতে। গুলি বন্দুক দিল্লিতে আছো বলে। কাল যখন থাকবে না তখন কোথায় পাবে বোমা?’
বর্ধিত কোর কমিটির বৈঠকে পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে জোরাল আন্দোলন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মমতা৷ জানান, পেট্রপণ্যের এত দাম বৃদ্ধি হয়েছে, এলপিজির দাম বেড়েছে৷ কর্মসূচি কোথায়? দু’ একটি জেলায় কিছু কর্মসূচি হয়েছে৷ ২১ জুলাইয়ের পর এই নিয়ে জোরাল আন্দোলন করার নির্দেশ দেন৷
সামনেই লোকসভা ভোট৷ তার আগে দলের কয়েকজন নেতা কর্মীর আচরণে ক্ষোভ প্রকাশ করেন মমতা৷ নাম না নিয়েই তাদের সাবধান করে দেন তিনি৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top