News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যার জলে ডুবে মৃত্যু যুবকের
Image

বন্যার জলে ডুবে মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২০ জুন৷৷ ঊনকোটি জেলার কুমারঘাটের জগন্নাথপুর এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনা৷ বন্যার জলে পড়ে মৃত্যু হল বছর কুড়ির তরতাজা যুবকের৷ মৃত যুবকের নাম সিতাংশু মালাকার৷ ফটিকরায় বিধানসভা কেন্দ্রের জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের ৫নং ওয়ার্ডের বাসিন্দা৷ পিতা সুনিল মালাকার৷ কিছুদিন যাবৎ টানা বৃষ্টিপাতে রাজ্যের ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছিল৷ তেমনি কুমারঘাট অঞ্চলের নানা প্রান্তে জুলে থৈ থৈ অবস্থা৷ আর এই বন্যার জলে পড়েই মৃত্যু ঘটে এই যুবকের৷ জানা গেছে, গত বুধবার সিতাংশু মালাকার তার একবন্ধু রাজু কল কে আত্মীদের বাড়িতে যাওয়ার উদ্দেশে হেটে রওয়ানা দেয়৷ কিন্তু পেঁচারথল এলাকায় আসার পর পা পিছলে রাস্তা থেকে পাশের জমির জলে পড়ে যায় সিতাংশু৷ সাথে সাথে বন্যার জলের প্রবল স্রোতে ঐ যুবককে জলে নিচে নিয়ে যায়৷ সাথে থাকা অপর বন্ধু রাজু কল জলে নেমে বন্ধুকে খোঁজতে শুরু করে৷ কিন্তু বন্যার জল এতটাই ছিল যে জলে তলিয়ে যাওয়া যুবককে তার খোঁজে পায়নি৷ তড়িঘড়ি সিতাংশু মালাকারের বাড়িতে খবর দেয় বন্ধু রাজু কল৷ সিতাংশুর মা, বাবা আত্মীয় পরিজনরা ঘঠনাস্থলে অনেক খোঁজা খোঁজি করলেও জলে তলিয়ে যাওয়া সিতাংশুর কোন খোঁজ পেলেন না৷ জানানো হয় কৈলাসহর থানা ও ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাসকে৷ কিন্তু পুলিশ প্রশাসন ও স্থানীয় বিধায়ক এক বারের জন্য জলে তালিয়ে যাওয়া যুবকের বাড়িতে বা ঘটনাস্থলে আসেন নি, এমনটাই মৃত যুবকের পরিবারের অভিযোগ৷ জলে তলিয়ে যাওয়ার তিনদিন পর পেচারথল এলাকায় জলে সিতাংশু  মালাকারের মৃতদেহ ভেসে থাকতে দেখতে পান স্থানীয় জনগন৷ খবর দেওয়া হয় বাড়িতে৷ আত্মীয় পরিজনরা  সাথে সাথে কৈলাশহর থানা ও এমএলএ সুধাংশু দাসকে খবর দিলে উনারা বলেন মৃতদেহ জল থেকে  তুলে নিয়ে যেতে পরিবারের লোকদেড৷ অবশেষে বাড়ির লোকজন সিতাংশু মালাকারের মৃতদেহ জল থেকে তুলে নিয়ে শেষ কার্য্য সম্পূর্ণ করেন৷ এদিকে মৃত যুবকের মা বাবার দাবী বন্যার কারণেই তাদের ছেলের মৃত্যু হয়েছে৷ কিন্তু কৈলাশহর থানার পুলিশ ও ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাস উনাদেরকে একবারও খোঁজ নেননি৷ তাই উনাদের একটাই দাবী রাজ্য সরকার যেন উনাদেরকে কিছুটা সাহায্য করেন৷ কারণ মৃতু হওয়া পুত্রই ছিল তাদের একমাত্র ভরসা৷ আর সেই পুত্রের এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা পরিবারের উপর আকাশ ভেঙ্গে পড়েছে৷ পাশাপাশি গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোঁকের ছায়া৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top