News Flash

  • Home
  • Uncategorized
  • সারদা, নারদ, রোজভ্যালির মামলার তদন্তে খুঁত খুঁজে পেলেন সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর
Image

সারদা, নারদ, রোজভ্যালির মামলার তদন্তে খুঁত খুঁজে পেলেন সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর

কলকাতা, ২০ জুন, (হি.স.) : সারদা, নারদ, রোজভ্যালির মামলার তদন্তে কিছু খুঁত খুঁজে পেলেন সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা । তদন্তে শুধুমাত্র ভুল খুঁজে পাওয়াই নয়, তিনি রীতিমত ধমক লাগলেন তদন্তকারী অফিসারদের । বললেন, তদন্তের ফাঁক গুলো ভরাট করে এগিয়ে নিয়ে যেতে তদন্তকে । বুধবার কলকাতার নিজাম প্যালেসে সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা বৈঠক করেন সারদা, নারদ, রোজভ্যালির তদন্তকারী অফিসারদের সঙ্গে । কলকাতার সিবিআইয়ের এর সদর দপ্তরের ১৫ তলায় চলে বৈঠক।
আজ সাড়ে দশটা নাগাদ নিজ়াম প্যালেসে আসেন আস্থানা । এগারোটা নাগাদ শুরু হয় বৈঠক । শেষ হয় বিকেল ৪টে নাগাদ । প্রথম পর্যায়ে বেআইনি আর্থিক প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে তদন্ত নিয়ে ১২ জন অফিসারের সঙ্গে বৈঠক করেন তিনি । সেখানে ছিলেন সারদা, রোজভ্যালি, টাওয়ার, আইকোর, প্রয়াগ, অ্যাঞ্জেল এগ্রিটেকসহ একাধিক বেআইনি আর্থিক প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে তদন্তকারী অফিসাররা। বেলা দুটোর পর দ্বিতীয় পর্যায়ে হয় নারদকাণ্ড নিয়ে বৈঠক । সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টরের সঙ্গে বৈঠকে যোগ দেন সারদা মামলার তদন্তকারী অফিসার তথাগত বর্ধন, টাওয়ার গ্রুপের তদন্তকারী অফিসার প্রসেনজিৎ মুখার্জি,সিবিআইয়ের এসপি ফণীভূষণ করণ, রোজ়ভ্যালি ও সারদা মামলায় সিবিআইয়ের লিগাল সেলের অফিসার হেমন্ত শুক্লসহ বেশ কয়েকজন পদস্থ অফিসার । এছাড়াও নারদ মামলার তদন্তকারী অফিসার রঞ্জিত কুমার এবং ওই মামলার এসপি পি,কে পানিগ্রাহি । মোট ৩০ জনকে নিয়ে চলে ওই বৈঠক ।
সিবিআই সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট অফিসারদের কাছে তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চান রাকেশ আস্থানা । সে কারণেই তাঁদের কেস ডায়েরি এবং স্টেটাস রিপোর্ট খতিয়ে দেখেন তিনি । সেখানেই তদন্তে খুঁত খুঁজে পান রাকেশ আস্থানা । ক্ষুব্ধ সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর বলেন, যাদের জেরা করা হল তাদের তথ্য ঠিক আছে কিনা জানার জন্য ‘ক্রস চেক’ করা হল না কেন ? অনেক তথ্য আমাকেই বা কেন জানানো হল না । সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর জানান, তদন্ত সঠিক পথে এগোতে হবে । না হলে হাইকোর্টে বিচারপতিদের কাছে জবাবদিহি করতে হবে । কেননা হাইকোর্টে চিট ফান্ড মামলার তারিখ আগস্ট মাসে । সেখানে রিপোর্ট জমা দেবার কথা সিবিআইয়ের ।
ফলে সারদা, রোজ়ভ্যালি নয়, হাতে থাকা সব কটি চিটফান্ড মামলাতেই গতি বাড়াতে চলেছে সিবিআই । অন্তত আজ নিজ়াম প‍্যালেসের বৈঠকে এই ইঙ্গিত মিলেছে । সিবিআই সূত্রে খবর, আয়কর, টাওয়ার গ্রুপ সহ যে’কটি চিটফান্ডের বিরুদ্ধে তাদের হাতে মামলা রয়েছে সেগুলির গতি বাড়ানো হবে । আগামীদিনে সেগুলির তদন্ত কোন পথে এগোবে তা নিয়েই মূলত আজকের বৈঠকে পথ নির্দেশ করেন সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর । সিবিআই সূত্রে খবর, এবার বাড়ানো হবে তদন্তের গতি । সেক্ষেত্রে ডাকা হতে পারে বেশ কয়েকজন প্রভাবশালীকে ।
চিটফান্ড মামলায় তথ্য প্রমাণ জোগাড়ের কাজ অনেকটাই শেষ করেছে সিবিআই । নারদ মামলাতেও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । জোগাড় করা হয়েছে তথ্য প্রমাণ । অগাস্টেই নারদ মামলার তদন্তের অগ্রগতির রিপোর্ট হাইকোর্টে জমা দেওয়ার কথা । নারদ তদন্তে কোনও ফাঁক আছে কি না তাও খতিয়ে দেখেন রাকেশ । পাশাপাশি এই মামলাগুলির গতি বাড়াতে কী কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়েও আলোচনা করেন আজকের বৈঠকে । রাকেশ আস্থানা এতদিন দিল্লি থেকেই সারদা, রোজভ্যালি ও নারদ স্টিং তদন্তের মামলার তদন্তপ্রক্রিয়া পরিচালন করতেন । কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই স্পেশাল ডিরেক্টর সিটের রিপোর্টে খুশি নন বলেই জানা গেছে ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top