News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে প্রতিরক্ষা মন্ত্রী, দেখা করলেন ঔরঙ্গজেবের পরিবারের সদস্যদের সঙ্গে
Image

কাশ্মীরে প্রতিরক্ষা মন্ত্রী, দেখা করলেন ঔরঙ্গজেবের পরিবারের সদস্যদের সঙ্গে

শ্রীনগর, ২০ জুন (হি.স.): সেনাপ্রধান বিপীন রাওয়াত-এর পর এবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ| জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় অপহৃত ও পরে হত্যা করা সেনা জওয়ান রাইফেলম্যান ঔরঙ্গজেবের বাড়িতে গেলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ| বুধবার সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে রাইফেলম্যান ঔরঙ্গজেবের বাড়িতে যান নির্মলা সীতারমণ| ঔরঙ্গজেবের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী| ঔরঙ্গজেবের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, ‘শহিদ জওয়ানের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এসেছি আমি| এখানে কিছু সময় কাটিয়েছি| এখান থেকে আমি একটি বার্তায় নিয়ে যেতে পারি এবং সেটা হল একজন শহিদ যিনি গোটা দেশের কাছে অনুপ্রেরণা|’
প্রসঙ্গত, এর আগে শহিদ রাইফেলম্যান ঔরঙ্গজেবের বাড়িতে যান সেনাপ্রধান বিপীন রাওয়াত| ঔরঙ্গজেবের বাড়িতে গিয়ে তাঁর বাবা সহ পরিবারের সদস্যদের কথা বলেন সেনাপ্রধান| সেনা জওয়ান ঔরঙ্গজেবের বলিদান ব্যর্থ হবে না, বাড়িতে গিয়ে পরিবারকে এমনটাই বলেন সেনাপ্রধান বিপীন রাওয়াত| উল্লেখ্য, ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বাড়ি ফিরছিলেন রাইফেলম্যান ঔরঙ্গজেব| পুলওয়ামা জেলায় তাঁকে অপহরণ করে সন্ত্রাসবাদীরা| এরপর ১৪ জুন ঔরঙ্গজেবের বুলেটবিদ্ধ দেহ উদ্ধার হয়|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top