News Flash

  • Home
  • Uncategorized
  • ঘাটতিহীন বাজেট নয়া সরকারের, ১৬,৩৮৭ কোটি টাকায় ভারসাম্যের চেষ্টা অর্থমন্ত্রীর
Image

ঘাটতিহীন বাজেট নয়া সরকারের, ১৬,৩৮৭ কোটি টাকায় ভারসাম্যের চেষ্টা অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ বিজেপি- আইপিএফটি জোট সরকার প্রথম বাজেটেই চমক দেওয়ার সব রকম চেষ্টা করেছে৷ ২০১৮-১৯ অর্থ

মঙ্গলবার বিধানসভায় বাজেট পেশ করে অর্থমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা বাজেট ভাষন দেন৷ ছবি নিজস্ব৷

বছরের ঘাটতিহীন বাজেট এদিন বিধানসভায় পেশ করেছেন অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ স্মরণকালের মধ্যে এই বারই ঘাটতিহীন বাজেট পেশ হয়েছে৷ ফলে, নতুন সরকারের সাফল্যের প্রথম ধাঁপ মনে করা যেতেই পারে৷ এদিন অর্থ তথা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বিধানসভায় ২০১৮-১৯ সালের জন্য ১৬৩৮৭.২১ কোটি টাকার ঘাটতিহীন বাজেট পেশ করেছেন৷ এই বরাদ্দ ২০১৭-১৮ অর্থ বছরের সংশোধিত বাজেট বরাদ্দের তুলনায় ১৪.৬২ শতাংশ বেশী৷

এবারের বাজেট প্রস্তাবে মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার, চীফ মিনিষ্টার্স সিভিল সার্ভিস এওয়ার্ড এর মত একাধিক নতুন পুরস্কার চালু করার কথা ঘোষণা করা হয়েছে৷ এছাড়াও অর্থমন্ত্রী বাজেটে ভারসাম্য রক্ষা করারও যথেষ্ট চেষ্টা করেছেন৷ সার্বিক কর কাঠামো অপরিবর্তীত রাখলেও পেট্রোপণ্যে বৃদ্ধি করার হয়েছে কর৷ পাশাপাশি অটোকে ছাণ দিয়ে অন্যান্য যানবাহনের ক্ষেত্রে বেড়েছে রোড ট্যাক্স৷ তবে, দুর্গম উপজাতি এলাকার জনসাধারণ যাতে অনাহারে না থাকেন সেই দিকটিও নজরে রাখা হয়েছে বাজেটে৷ ডিসট্রেস পাড়া হিসেবে চিহ্ণিত করে তাদের জন্য বিনামূল্য রেশন প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে৷ তাছাড়া, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিক্ষেত্রে বিশেষ ভাবে জোড়  দেওয়া হয়েছে বাজেটে৷

এবারের বাজেট আগের বাজেটগুলি থেকে হিসাব পদ্ধতির থেকে অন্যরকম৷ এবার কেন্দ্রীয় সরকারের মত ব্যয়ের ক্ষেত্রে রাজস্ব ও মূলধলনী শ্রেণীবিভাগ গ্রহণ করা হয়েছে৷ ২০১৮-১৯ এর বাজেট বরাদ্দে রাজ্যের নিজস্ব কর বাবদ রাজস্ব সংগ্রহ ধরা হয়েছে৷ ২০১৮-১৯ এর বাজেট বরাদ্দে রাজ্যর নিজস্ব কর বাবদ রাজস্ব সংগ্রহ ধরা হয়েছে ১৭০৯.০০ কোটি টাকা৷ অর্থাৎ ২০১৭০-১৮ অর্থ বছরের বাজেট বরাদ্দে কর বহির্ভূত নিজস্ব সংগ্রহ ধরা হয়েছে ২৮১.৩৬ কোটি টাকা৷ এই অর্থ ২০১৭-১৮ কেন্দ্রীয় করের ভাগীদারী প্রাপ্তির পরিমাণ ধরা হয়েছে ৫৭৪৭.০০ কোটি টাকা৷ এই অর্থ ২০১৭-১৮ অর্থ বছরে সংশোধিত বরাদ্দের তুলনায় ৩৬.৮৩ শতাংশ বেশী৷ ২০১৮-১৯ অর্থ বছরে রাজস্ত ঘাটতি গ্রান্ট হিসাবে রাজ্য ১৭৪২.০০ কোটি টাকা পাবে বলে আশা করা হচ্ছে৷ ২০১৮-১৯এর বাজেট বরাদ্দে ওপেনিং ব্যালেন্সকে বাদ দিয়ে সার্বিকভাবে মোট প্রাপ্তি হবে ১৬০০৮.২১ কোটি টাকা৷ বাজেট বরাদ্দে মোট ঋনের পরিমান ধরা হয়েছে ১৯৯৩.০০ কোটি টাকা৷ এর মধ্যে খোলা বাজার থেকে নেয়া হতে পারে ১৩৯০.০০ কোটি টাকার ঋণ এবং বিভিন্ন আর্থিক সংস্থা থেকে দরের বোঝাপড়ার মাধ্যমে ১৫০.০০ কোটি টাকার ঋণ৷ এবার ব্যয় বরাদ্দের যে প্রস্তাব করা হয়েছে তাতে ১৩১০৮.৯৭ কোটি টাকা হচ্ছে রাজস্ব বাবাদ ব্যয় এবং ৩২৭৮.২৮ কোটি টাকা হচ্ছে মূলধনী ব্যয়৷

এবারের বাজেট প্রস্তাবে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা দপ্তরের জন্য৷ ৩৬৮৪৯৯ কোটি টাকা অর্থাৎ মোট বাজেট বরাদ্দের ২২.৫৪ শতাংশ রাখা হয়েছে এই দপ্তরের জন্য৷ অর্থ দপ্তরের জন্য রাখা হয়েছে ৩৫৫৪.৯৯ কোটি টাকা অর্থাৎ মোট বরাদ্দের ২১.৭৪ শতাংশ৷ স্বরাষ্ট্র দপ্তরের জন্য ৯.৮১ শতাংশ, পূর্ত দপ্তরের জন্য ৯.৫১ শতাংশ, গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের জন্য ৭৮২ শতাংশ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের জন্য ৬.১২ শতাংশ, কৃষি দপ্তরের জন্য ৫.১৫ শতাংশ, উপজাতি কল্যাণ এবং আদিম জাতি কল্যাণ দপ্তরের জন্য ২.৭৮ শতাংশ, রাজস্ব দপ্তরের জন্য ২.২৫ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে৷

এবারের বাজেট প্রস্তাবে শিক্ষা, খেলাধুলা এবং সংসৃকতি ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য প্রতিভাবান যুবক – যুবতীদের উৎসাহিত করতে মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার চালু করার কথা ঘোষণা করা হয়েছে৷ দক্ষ সরকারী আধিকারিকদের স্বীকৃতি দেবার জন্য এখন থেকে প্রতি বছর চীফ মিনিষ্টার্স সিভিল সার্ভিস এওয়ার্ড দেবার প্রস্তাব রাখা হয়েছে৷ বড় মাপের পরিকাঠামো উন্নয়ন প্রকল্প হাতে নেবার জন্য বেসরাকীর ক্ষেত্র থেকে টাকা সংগ্রহ করার লক্ষ্যে ত্রিপুরা ইনফ্রাষ্ট্রাকচার ও ইনভেষ্টমেন্ট ফান্ড বোর্ড সৃষ্টি করার প্রস্তাব রাখা হয়েছে৷ কমবয়সী ছেলে মেয়েদের ডিজিট্যাল ওয়ার্ল্ডের সাথে যুক্ত করার লক্ষ্যে প্রথম পদক্ষেপ হিসেবে ত্রিপুরার কলেজগুলিতে পাঠরত ছেলে মেয়েদের বিনামূল্যে স্মার্টফোন দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ভারত নেট ইনেসিয়েটিভ এর আওতায় সমস্ত গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কাউন্সিলগুলিতে ৩১ মার্চ ২০১৯ এর মধ্যে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে৷ কৃষকদের কারিগরী ক্ষেত্রে জ্ঞান বাড়ানোর লক্ষ্যে পর্যায়ক্রমে ৩৬টি কিষাণ বন্ধু কেন্দ্র গড়ে তোলা হবে৷ মানুষের আয় বাড়ানোর লক্ষ্যে পর্যায়ক্রমে ৩৬টি কিষাণ বন্দু কেন্দ্র গড়ে তোলা হবে৷ মানুষের আয় বাড়ানোর লক্ষ্যে এ বছর এমজিএনরেগা প্রকল্পের আওতায় ১০,০০০ একর এলাকায় বাঁশ ও অন্যান্য বাগিচার কাজ হাতে নেয়া হয়েছে৷ এস সি এস টি ছাত্র ছাত্রীদের বোর্ডিং হাউজ স্টাইপেন্ড প্রতিদিন ৫৫ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করা হয়েছে৷

এবারের বাজেটে নয়া পেনশন স্কীম চালুর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী৷ মূলত, পেনশন খাতে রাজ্য সরকারের বোঝা ক্রমশ বাড়ছে৷ তাই, এই বোঝা কমাতে কেন্দ্রের দেখানো পথেই হাঁটতে চলেছে রাজ্য সরকার৷ ১জুলাই থেকে নতুন নিয়োগে এনপিএসের আওতায় আনা হবে সরকারী কর্মচারীদের৷ এদিকে ৭ম বেতন কমিশন দেওয়া হবে বলেও ঘোষনা দিয়েছেন অর্থমন্ত্রী৷

এ বছরের বাজেট প্রস্তাবকে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা প্রগতিশীল বাজেট হিসাবে অভিহিত করেছেন৷ বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া দিতে গিয়ে উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী বলেন, এই বাজেট হচ্ছে উন্নয়নমুখী৷ মানুষের কল্যাণে এই বাজেটে নানাবিধ পদক্ষেপ নেওয়া হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top