News Flash

  • Home
  • Uncategorized
  • বাজেটে অনুল্লেখ থাকলেও সপ্তম বেতন কমিশন দেওয়া হবে, জানালেন অর্থমন্ত্রী
Image

বাজেটে অনুল্লেখ থাকলেও সপ্তম বেতন কমিশন দেওয়া হবে, জানালেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ বাজেটে অনুল্লেখ থাকলেও সপ্তম বেতন কমিশন দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ তাঁর কথায়, ভার্মা কমিটির সুপারিশ মোতাবেক যা প্রয়োজন হবে সপ্তম বেতন কমিশন দিতে রাজ্য সরকার সবটাই মেটাবে৷ তবে, বাজেটে এর জন্য নির্দিষ্ট কোন অর্থ উল্লেখ করেননি অর্থমন্ত্রী৷

এদিন, বাজেট ভাষণে অর্থমন্ত্রী বলেন, রাজ্যের সরকারী কর্মচারীরা প্রাক্তন বামফ্রন্ট সরকারের আমলে তাদের ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছেন৷ বিজেপি আইপিএফটি জোট সরকার যথাসম্ভব তাড়াতাড়ি এই বৈষম্য দূর করতে অঙ্গিকারবদ্ধ৷ রাজ্য সরকারের কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন বাস্তবায়নে রাজ্য সরকার অবসরপ্রাপ্ত আইএএস পি পি ভার্মার নেতৃত্বে এক বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে৷ এই কমিটি বিভিন্ন কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে৷ অর্থমন্ত্রী জানান, এই বিশেষজ্ঞ কমিটি এখন কর্মচারীদের দাবীদাওয়া নিয়ে বিবেচনা করছে৷ খুব শীঘ্রই তারা রিপোর্ট সরকারের কাছে জমা দেবে৷ রিপোর্ট জমা হওয়ার পর কমিটির সুপারিশ যথাসম্ভব তাড়াতাড়ি বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে রাজ্য সরকার৷ অর্থমন্ত্রীর দাবি, প্রত্যাশিত সুপারিশের নিরিখে সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের জন্য সরকার প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রেখেছে৷ এক্ষেত্রে প্রয়োজনীয় অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলীকে ধন্যবাদ জানিয়েছেন৷

তবে, সপ্তম বেতন কমিশন যেমন দেওয়া হবে, তেমনি সরকার কর্মচারীদেরও দায়িত্ব বোঝে নেবে৷ বাজেট ভাষণে অর্থমন্ত্রী উল্লেখ করেছেন, রাজ্য সরকার কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন বাস্তবায়নে অঙ্গিকারবদ্ধ৷ তেমনি সরকার সচেতন রয়েছে যে কর্মচারীদেরও দায়িত্ব সঠিক ভাবে পালন করার মাধ্যমে জনসাধারণের আশা আকঙ্খা ও চাহিদা মেটানো যায়৷ কর্মচারীদের সময় সম্পর্কে সচেতন, দক্ষ, সৎ, উৎপাদনশীল ও সমস্যা সমাধানে আগ্রহী হতে হবে৷ অর্থমন্ত্রীর কথায় সরকারের জন্য কাজ করাকে কর্মচারীদের মনে করতে হবে এক বিশেষ সুযোগ এবং সম্মানজনক৷ তাই জনগণকে পরিষেবা দেওয়ার জন্য তাদের সবসময় সচেষ্ট থাকতে হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top