News Flash

  • Home
  • Uncategorized
  • পানিসাগরে সিপিআইএম নেতাকে নৃশংসভাবে খুন
Image

পানিসাগরে সিপিআইএম নেতাকে নৃশংসভাবে খুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ পানিসাগর মহকুমার সিপিআইএম মহকুমা কমিটির সদস্য ও প্রাক্তন জিলা পরিষদ সদস্য তাপস সূত্রধর (৫২)-কে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ৷ রাতের আঁধারে তাঁর শিরশ্ছেদ করা হয়েছে৷ সিপিআইএম নেতৃত্ব সূত্রে জানা গেছে, সোমবার রাতে একটি বাড়ি থেকে ফিরছিলেন নিহত তাপস সূত্রধর৷ বাড়ি ফেরার সময় পরিকল্পিতভাবে কতিপয় দুসৃকতী পানিসাগরে পার্টির মহকুমা কমিটির সদস্য ও প্রাক্তন জিলা পরিষদ সদস্য তাপস সূত্রধরকে নৃশংসভাবে খুন করেছে৷ পুলিশ জানিয়েছে, গলা কেঁটে তাঁকে খুন করা হয়েছে৷ সকালে রাস্তায় তাঁর মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয় জনগণ পুলিশকে খবর দেন৷ পুলিশ এসে দেখে, জনতা মরদেহ ঘিরে রেখেছেন৷ পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ পার্টির স্থানীয় নেতৃত্ব সেখানে উপস্থিত রয়েছেন৷ স্থানীয় নেতাদের অভিযোগ, এটি বিজেপি’র পরিকল্পিত হত্যাকাণ্ড৷ পার্টির রাজ্য কমিটির তরফে দেওয়া বিবৃতিতে ঘটনাটিকে গেরুয়া বাহিনীর চক্রান্ত বলে উল্লেখ করা হয়েছে৷ তবে অন্য এক সূত্রের খবর, নিহত বাম নেতার সঙ্গে তাঁর পার্টির কতিপয় নেতার বিরোধ চলছি গত বেশ ককে মাস ধরে৷ তাই বিজেপি’র সঙ্গে এর কোনও যোগ নেই৷ তাই এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত চেয়েছে বিজেপি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top