News Flash

  • Home
  • Uncategorized
  • রহস্যজনক ভাবে চলন্ত অবস্থায় আগুনে পুড়ল সরকারি গাড়ি
Image

রহস্যজনক ভাবে চলন্ত অবস্থায় আগুনে পুড়ল সরকারি গাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ একটি সরকারি অ্যাম্বাস্যাডর গাড়ি রহস্যজনকভাবে চলন্ত অবস্থায় আগুনে পুড়ল৷ ঘটনাটি ঘটেছে রাজধানীর বড়জলা গ্যাস অফিসের সামনে৷ আচমকা গাড়িতে আগুন দেখে এলাকায়  চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ গাড়িতে আগুন লাগার ফলে স্থানীয় লোকজনেরা ছুটে আসেন৷ সাথে সাথে গাড়ির চালক ব্রেক কষে গাড়ি থেকে নেমে পড়েন৷ জানা গেছে, টিআর০১ডি- ০৯২৪ নম্বরের এই গাড়িটি মহাকরণের৷ প্রত্যক্ষদর্শী দের মতে, রাস্তা দিয়ে চলার সময় হঠাৎ গাড়িটির ইঞ্জিনের দিকে আগুন দেখা যায়৷ তখন তড়িঘড়ি গাড়িচালক সেখানেই দাঁড়িয়ে পড়ার চেষ্টা করেন৷ সঙ্গে সঙ্গে আশপাশ থেকে লোকজন ছুটে আসেন৷ তবে কীভাবে গাড়িতে আগুন লাগে তা নিয়ে যথেষ্ট সংশয় ব্যক্ত করছেন অনেকে৷ যদিও এ ধরনের ঘটনা শহরে বহুবার ঘটেছে৷ কিন্তু হিন্দুস্থান মোটরস-এর অ্যাম্বাস্যাডরে এ ধরনের ঘটনা অনভিপ্রেত৷ এ ঘটনায় যথেষ্ট সতর্কতা অবলম্বন করা প্রয়োজন হয়ে পড়েছে বলেও মনে করা হচ্ছে৷ কারণ যাত্রী-সহ গাড়ি চললে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top