News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাবে ট্রাকের পিছনে ধাক্কা বেসামাল এসইউভি গাড়ির, শিশু ও মহিলা সহ মৃত ৭
Image

পঞ্জাবে ট্রাকের পিছনে ধাক্কা বেসামাল এসইউভি গাড়ির, শিশু ও মহিলা সহ মৃত ৭

অমৃতসর, ১৮ জুন (হি.স.): সাত সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, পঞ্জাবের অমৃতসরের সন্নিকটে অকালেই প্রাণ হারালেন তিনজন মহিলা ও একটি শিশু সহ অন্তত সাতজন| সৌভাগ্যবশত প্রাণে বেঁচে গিয়েছে মাত্র তিনমাস বয়সি একটি শিশুকন্যা| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ওই শিশুকন্যাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| সোমবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে অমৃতসরের সন্নিকটে, খালচিয়ান এলাকায় জাতীয় সড়কের উপর| ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃতদের নাম হল, অরবিন্দ শর্মা, স্বাতী শর্মা, মনি শর্মা, এস শর্মা, সুনীল এবং পুনম| পুলিশ সূত্রের খবর, অরবিন্দ, স্বাতী, মনি এবং এস শর্মার বাড়ি নয়াদিল্লির উত্তম নগর এলাকায়| সুনীল এবং পুনমের বাড়ি হরিয়ানার ঝাজ্জর-এ|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, হিমাচল প্রদেশে বেরাতে গিয়েছিলেন শিশু ও মহিলা সহ অন্তত আটজন পর্যটক| পার্বত্য রাজ্য ঘুরে দেখার পর সোমবার ভোরে এসইউভি গাড়িতে চেপে তাঁরা বাড়ি ফিরছিলেন, সোমবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ অমৃতসরের সন্নিকটে, খালচিয়ান এলাকায় জাতীয় সড়কের উপর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে এসইউভি গাড়িটি| জোরালো সংঘর্ষের জেরে এসইউভি গাড়িটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়| দুর্ঘটনার সময় ওই স্থানে উপস্থিত মানুষজনদের উদ্যোগে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনজন মহিলা ও একটি শিশু সহ সাতজনের মৃত্যু হয়| সৌভাগ্যবশত প্রাণে বেঁচে গিয়েছে মাত্র তিনমাস বয়সি একটি শিশুকন্যা| প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রাস্তার ধারে ঢাবার কাছে দাঁড়িয়েছিল একটি ট্রাক| সকাল ৫.৩০ মিনিট নাগাদ যাত্রীবোঝাই একটি এসইউভি গাড়ি বেসামাল হয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে| খালচিয়ান পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার অবতার সিং জানিয়েছেন, ‘মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে| কি কারণে দুর্ঘটনার কবলে পড়ল এসইউভি গাড়িটি, তা তদন্ত করে দেখা হচ্ছে|’

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top