News Flash

  • Home
  • Uncategorized
  • নাইটক্লাবে পার্টি চলাকালীন আগুন, পদপিষ্ট হয়ে মৃত ১৭
Image

নাইটক্লাবে পার্টি চলাকালীন আগুন, পদপিষ্ট হয়ে মৃত ১৭

কারাকাস, ১৭ জুন (হি.স.) : নাইটক্লাবে পার্টি চলাকালীন আগুন লেগে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ তাদের মধ্যে আটজন নাবালক৷ মর্মান্তিক ঘটনাটি ভেনেজুয়েলার রাজধানী কারকাসের৷ জানা গিয়েছে নাইটক্লাবে পার্টি চলাকালীন আগুন লেগে যায়৷ হুড়োহুড়ি করে বেরতে গিয়ে অনেকে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়৷ মৃতদের সকলেরই বয়স ২৩ বছরের নিচে৷

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী নেস্টর রেভেরল সাংবাদিকদের জানান, শনিবার ভোররাতে ঘটে ঘটনাটি৷ কারাকাসের একটি নাইট ক্লাবে গ্র্যাজুয়েশন পার্টি চলছিল৷ তখন সেখানে টিয়ার গ্যাস ভরা গ্রেনেড ছুঁড়ে মারা হয়৷ বিষাক্ত টিয়ার গ্যাসে দমবন্ধ হয়ে ১১ জনের মৃত্যু হয়৷ পরে সেখানে আগুন ধরে যায়৷ প্রাণভয়ে বাঁচতে গিয়ে পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যু হয়৷ আহত শতাধিক৷ তাদের বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ নাইটক্লাবে সেই সময় ৫০০ জন পার্টি করছিলেন৷ এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করা হয়েছে৷ ঘটনার পরই নাইটক্লাবটি বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন৷ ক্লাব মালিককে গ্রেফতার করা হয়েছে৷ মর্মান্তিক ঘটনার পর একাধিক গাফিলতি সামনে এসেছে৷ প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, ওই ক্লাবে কোনও আপদকালীন বেরনোর পথ নেই৷ স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top