News Flash

  • Home
  • Uncategorized
  • কানপুরে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু একই পরিবারের ছ’জন সদস্যের
Image

কানপুরে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু একই পরিবারের ছ’জন সদস্যের

কানপুর, ১৬ জুন (হি.স.): সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা, উত্তর প্রদেশের কানপুরে অকালেই মৃত্যু হল একই পরিবারের ছ’জন সদস্যের| ভয়াবহ দুর্ঘটনায় ছ’জনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও চারজন| শনিবার সকাল মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কানপুরের মহারাজপুরের সন্নিকটে ২ নম্বর জাতীয় সড়কে| পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শনিবার সকালে ২ নম্বর জাতীয় সড়ক ধরে দ্রুত গতিতে ছুটছিল মাটিবোঝাই একটি ট্রাক| মহারাজপুরের সন্নিকটে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে অবস্থিত অস্থায়ী বাড়ির ভিতরে ঢুকে পড়ে ঘাতক ট্রাকটি| দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ছ’জন সদস্যের| এছাড়াও গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে কাশিরাম ট্রাম সেন্টার এবং লাল লাজপত রায় (এলএলআর) হাসপাতালে ভর্তি করা হয়েছে|
সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (গ্রামীণ) প্রদু্যমান সিং জানিয়েছেন, শনিবার সকালে মহারাজপুরের সন্নিকটে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে অবস্থিত অস্থায়ী বাড়িতে ভিতরে ঢুকে পড়ে একটি মাটিবোঝাই ট্রাক| সেই সময় ঘুমিয়েছিলেন একই পরিবারের বেশ কয়েকজন সদস্য| ঘুমের মধ্যেই মৃত্যু ছ’জনের, এছাড়াও গুরুতর আহত হয়েছে চারজন| দুর্ঘটনায় নিহতদের নাম হল, কাল্লু কুরেশি (৫৫), তাঁর ছেলে ওয়াসিম কুরেশি, পুত্রবধূ ইয়াসমিন (২৩), কন্যা শামিমুন (১৮) এবং নাতনি জারিনা (১৬) এবং সোহানা (১৪)| গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে কাশিরাম ট্রাম সেন্টার এবং লাল লাজপত রায় (এলএলআর) হাসপাতালে ভর্তি করা হয়েছে| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top