News Flash

  • Home
  • Uncategorized
  • পর্যাপ্ত খাবার ও শেফ নিয়ে রাশিয়ায় পৌঁছালেন মেসিরা
Image

পর্যাপ্ত খাবার ও শেফ নিয়ে রাশিয়ায় পৌঁছালেন মেসিরা

মস্কো, ১২ জুন (হি.স.) : পর্যাপ্ত খাবার ও পছন্দের শেফ নিয়ে রাশিয়ায় বিশ্বকাপ খেলতে পৌঁছালেন মেসিরা৷ জানা গিয়েছে, মেসি-ডিবালাদের জন্য তিন টন খারাব নেওয়া হয়েছে৷ শুধু তাই নয়, পছন্দের শেফ নিয়েও এসেছেন মেসিরা৷ অাগামী ১৬ জুন মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে আইসল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্তিনা৷
আর্জেন্তিনার বিশেষজ্ঞদের মতে, ভাল খাবারই মাঠে মেসিদের ভালো পারফরম্যান্সের রসদ৷ বিশ্বকাপে অভিযান শুরুর আগে বর্ননিস্টিতে বেস ক্যাম্প করবে মেসিরা৷ রাশিয়ায় আর্জেন্তিনার অ্যাম্বাসাডর রিকার্ডো লাগোরিও জানান, ‘পছন্দের খাবার নিয়েই রাশিয়ায় খেলতে এসেছে মেসিরা৷ আর্জেন্তিনার ট্র্যাডিশনার খারাব যেমন বিফ, পর্ক সহ মোট তিন টন খাবার এবং পছন্দের চা নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছে মেসিরা৷
আর্জেন্তাইন ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ই ঘরোয়া খাবার খেতে পছন্দ করে৷ এর মধ্য রয়েছে বিফ, পর্ক, কনডেনসড মিল্ক এবং মাতে চা বেশিরভাগ খেলোয়াড়ের পথম পছন্দ৷ গ্রুপ ডি-তে আর্জেন্তিনার সঙ্গে রয়েছে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া এবং নাইজেরিয়া৷ মেসিরা গ্রুপের তিনটি ম্যাচ খেলবে যথাক্রমে মস্কো, নিজনি নভগোরড ও সেন্ট পিটার্সবার্গে৷ দ্বিতীয় ম্যাচ অাগামী ২১ জুন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নিজনি নভগোরড স্টেডিয়ামে৷ আর মেসিদের গ্রুপের শেষ ম্যাচ সেন্ট পিটার্সবার্গে নাইজেরিয়ার সঙ্গে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top