News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড় ও তেলিয়ামুড়ায় বিদ্যুতের ছোবলে নিহত এক, মা ও ছেলে সহ গুরুতর আহত তিন
Image

বিশালগড় ও তেলিয়ামুড়ায় বিদ্যুতের ছোবলে নিহত এক, মা ও ছেলে সহ গুরুতর আহত তিন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/তেলিয়ামুড়া, ১১ জুন৷৷ সোমবার বিদ্যুৎ সংযোগ সারাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হল এক ব্যক্তির৷ ঘটনা বিশালগড় থানার অধীন নেহাল চন্দ্র নগর এলাকায়৷ নিহতের নাম রঞ্জন সাহা৷ এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে মানিক দেবনাথ এবং রঞ্জন সাহা উভয়ে মিলে বিদ্যুতের লাইন সারাইয়ের কাজ করতে অফিস থেকে বেরিয়ে যান৷ ট্রান্সফরমার সারাইয়ের জন্য গিয়ে দেখেন জঞ্জালে ভরা৷ মানিকবাবু জঞ্জাল পরিস্কার করতে গেলে রঞ্জন সাহা ট্রান্সফরমার সারাই করতে৷ ট্রান্সফরমারটিতে চারিদিকে প্রচুর জঞ্জাল ছিল৷ পরিস্কার করার সময় হঠাৎ ট্রান্সফরমারে সর্টসার্কিট হয়৷ তাতে বিদ্যুৎ স্পৃষ্ট হন৷ ছটফট করতে থাকেন৷ রঞ্জন সাহাকে বাঁচানোর চেষ্টা করেন মানিক দেবনাথ৷ দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন৷ কিন্তু, তিনি প্রাণে বাঁচলেও রঞ্জন সাহা ঘটনাস্থলেই প্রাণ হারান৷

শুরু হয় চিৎকার চেচামেচি৷ এলাকার লোকজন ছুটে আসেন৷ পরে খবর দেওয়া হয় পুলিশকে৷ ঘটনাস্থল থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ নিহত রঞ্জন সাহার বাড়ি বিশালগড় পশ্চিম লক্ষ্মীবিল এলাকায়৷ মানিক দেবনাথ জানিয়েছেন ট্রান্সফরমারের অবস্থা খুবই খারাপ ছিল৷ অফিস এবং এলাকাবাসী থেকে বহুবার উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছিল যাতে সংস্কার করা হয়৷ এমন বহু ট্রান্সফরমার রয়েছে যেগুলি বিপজ্জনক অবস্থায়৷ যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট এলাকার জনগণ৷

এদিক, বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতরভাবে আহত হয়েছেন মা ও ছেলে৷ ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানার আধীন কৃষ্ণপুর এলাকায় সোমবার বিকাল চারটা নাগাদ৷ বর্তমানে মা ও ছেলের চিকিৎসা চলছে আগরতলায় জি বি হাসপাতালে৷ মা সুনীতি সরকার এবং ছেলে মিন্টু সরকার বর্তমানে বিপদমুক্ত নয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷

সংবাদে প্রকাশ ঘরের মধ্যেই বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে পড়ে রয়েছিল৷ মা সুনীতি সরকার স্নান করে এসে তারটি সরানোর জন্য চেষ্টা করতেই বিদ্যুৎস্পৃষ্ট হন৷ মাকে বাঁচাতে বারো বছরের ছেলে মিন্টু সরকার চেষ্টা চালায়৷ ছেলেও মায়ের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হন৷ পরে বড় ছেলে সহ এলাকাবাসী বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে তেলিয়ামুড়া হসপাতালে নিয়ে যায়৷ যদিও খবর পেয়ে তেলিয়ামুড়া ফায়ার স্টেশনের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে৷ তবে তার আগেই দুজনকে হাসপাতালে পৌঁছানো হয়৷ তেলিয়ামুড়া হাসপাতালের চিকিৎসকরা মা ও ছেলেকে আগরতলায় জি বি হাসপাতলে রেফার করে দেয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top