News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসি চেয়ারম্যান বদলের দাবীতে লেফুঙ্গায় আইপিএফটির পথ অবরোধ
Image

বিএসি চেয়ারম্যান বদলের দাবীতে লেফুঙ্গায় আইপিএফটির পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ ব্লক উন্নয়ন কমিটির চেয়ারম্যান বদলের দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মোহনপুর মহকুমা৷

সোমবার লেফুঙ্গায় আইপিএফটির পথ অবরোধ৷ ছবি- এনই ইমেজ৷

চেয়ারম্যান বদলের দাবিতে বিজেপি নেতৃত্বাধীন সরকারের সহযোগী আইপিএফটি-র সমর্থকরা সোমবার দিনভর পথ অবরোধ করে রাখেন৷ তাতে সমগ্র এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়৷ সকাল থেকেই সিমনা থেকে খোয়াইগামী বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে রাখেন আইপিএফটি সমর্থকরা৷ এদিন, দুপুর বারোটা থেকে অবরোধ শুরু হয়৷ তার আগে ব্লক অফিসে তালা লাগিয়ে দেন আইপিএফটি সমর্থকরা৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আইপিএফটি কর্মীদের সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে৷ আইপিএফটি’র কর্মী সমর্থকরা উত্তেজনাসর্বস্ব স্লোগান দিয়েছেন৷ বিজেপি’র বিরুদ্ধে এই স্লোগানের প্রত্যক্ষ প্রভাবও পড়তে শুরু করেছে৷ ফলে সমগ্র এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়৷

জানা গেছে, লেফুঙ্গা ব্লকের উন্নয়ন কমিটির চেয়ারম্যান পদে একজন স্থানীয় বিজেপি নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ কিন্তু রাজ্য সরকারের এই সিদ্ধান্ত মানতে নারাজ আইপিএফটি৷ ফলে দীর্ঘদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷ ইতোপূর্বে ব্লক কার্যালয়ে তালাও ঝুলিয়ে দেওয়া হয়েছিল৷ কিন্তু সোমবার বিকল্প জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেওয়ায় উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে৷ পথ অবরোধের প্রভাব পড়েছে স্থানীয় বিদ্যালয় ও সরকারি প্রতিষ্ঠানে উপস্থিতির হার ছিল নগন্য৷ এলাকায় প্রয়োজনীয় সুরক্ষা বাহিনী মোতায়েন করা হয়৷

এদিন অবরোধের খবর পেয়ে এসডিপিও, মহকুমা শাসক, ডিসিএম এবং লেফুঙ্গা থানার ওসি অবরোধস্থলে যান৷ অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করেন৷ কিন্তু, তারা কোনভাবেই অবরোধ প্রত্যাহার করকে রাজি হচ্ছিলেন না৷ অবশেষে বিকাল চারটা নাগাদ তারা অবরোধ প্রত্যাহার করেন৷ কিন্তু, আবারো অবরোধের হুমকি দিয়েছেন তারা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top