News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি-র দাবিতে লাগাতার আন্দোলনে যাচ্ছে আইএনপিটি
Image

এনআরসি-র দাবিতে লাগাতার আন্দোলনে যাচ্ছে আইএনপিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) চালু এবং প্রস্তাবিত নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে লাগাতার আন্দোলনে যাচ্ছে ত্রিপুরার জনজাতিভিত্তিক দল ইন্ডিজেনাস ন্যাশনালিস্ট পার্টি অব তুইপ্রা (আইএনপিটি)। দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের সভাপতি বিজয়কুমার রাংখল বলেন, ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন (এনআরসি) চালু এবং সংসদে প্রস্তাবিত নতুন নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে তাঁরা আন্দোলনে যাবেন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওষ়ার আগে দুপুরে আইএনপিটি-র কেন্দ্রীয় কমিটির দীর্ঘ বৈঠক হয়।
বৈঠক শেষে তিনি বলেন, অসমের মতো ত্রিপুরায়ও প্রচুর বিদেশি নাগরিক এসেছেন। এর ফলে এই রাজ্যের জনজাতি অংশের মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত নতুন নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হলে সমস্যা আরও বাড়বে। তাই দল এই আইন বাতিল করার দাবি জানাচ্ছে।

তিনি বলেন, এই দাবিগুলি নিয়ে প্রথমে দল ত্রিপুরার বিভিন্ন জায়গায় গণ অবস্থান করবে। যদি কেন্দ্রীয় সরকার দাবি না মানে তবে পরবর্তী পর্যায়ে অনশন করা হবে। যদিও কবে থেকে আন্দোলন শুরু হবে তা এখনও চূড়ান্ত হয়নি।
তিনি আরও বলেন, এই বিল জনজাতি অংশের মানুষের পরিপন্থী। ফলে ধারাবাহিক আন্দোলন শুরু হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে।

উল্লেখ করা যেতে পারে, এই বিষয়ে সিদ্ধান্ত নিতে রবিবার আগরতলা প্রেস ক্লাবে আইএনপিটি-র কেন্দ্রীয় কমিটির এক বৈঠক হয়। এই বৈঠকে সভাপতি বিজয়কুমার রাংখল ছাড়াও সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা-সহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top