News Flash

  • Home
  • Uncategorized
  • জনসম্পর্ক ঃ কিক বক্সার নিষ্ঠা চক্রবর্তী বাড়িতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব
Image

জনসম্পর্ক ঃ কিক বক্সার নিষ্ঠা চক্রবর্তী বাড়িতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ জনসম্পর্ক অভিযান কর্মসূচির মাধ্যমে সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বদের সাথে যোগাযোগ সাধন ও তাদের কাছ থেকে বিভিন্ন মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণের অঙ্গ হিসেবে আজ বিকেলে রাজ্যের বিশিষ্ট ক্রীড়াবিদ ও সম্প্রতি রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্ব কিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী নিষ্ঠা চক্রবর্তীর যোগেন্দ্রনগরস্থিথ বাসভবনে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সেখানে নিষ্ঠা চক্রবর্তী সহ পরিবারের অন্যান্য সদস্য সদস্যা ও আত্মীয় পরিজনদের সাথে কথা বলেন তিনি৷ এই সময় নিষ্ঠা চক্রবর্তীর প্রশিক্ষক পিনাকী চক্রবর্তী, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাধ্যক্ষ অরুনোদয় সাহা, বিশিষ্ট সমাজ সেবী টিংকু রায় প্রমুখ উপস্থিত ছিলেন৷ মুখ্যমন্ত্রীকে নিজ বাসভবনে পুস্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান নিষ্ঠা চক্রবর্তী৷ পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, জনসম্পর্ক অভিযান কর্মসূচির মাধ্যমে সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বদের সাথে যোগাযোগ সাধন ও তাদের কাছ থেকে মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণই হল এর প্রধান লক্ষ্য৷ এই কর্মসূচির মাধ্যমে বিশিষ্ট ব্যক্তিত্বদের কাছ থেকে যে মতামত বা পরামর্শ লাভ করা যাবে তা সরকারের কাজের ক্ষেত্রে সহায়ক হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, জনসম্পর্ক অভিযান কর্মসূচির মধ্য দিয়ে জন সাধারণ ও সরকারের মধ্যে একটি সুষ্ঠু সমন্বয় গড়ে উঠবে৷ এই কর্মসূচির মাধ্যমে বিশিষ্ট ব্যক্তিত্বদের বাাড়ি গিয়ে তাদের সাথে ও তাদের পরিবারের লোকজনদের সাথে যোগাযোগ সাধনের মাধ্যমে হৃদ্যতার সম্পর্ক গড়ে উঠবে৷ এর ফলে তাদের পরিবারের রলোকজনদের মধ্যে গড়ে উঠবে আত্মবিশ্বাস৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, সম্প্রতি আমাদের দেশের রাষ্ট্রপতি রাজ্য সফরকালে রাজ্যর বিশিষ্ট ক্রীড়াবিদরা তার সাথে সাক্ষাৎ করেন এবং তিনি তাদের সকলের ভূয়সী প্রশংসা কনের৷ তিনি সবাইকে আশীর্বাদ করেছেন৷ তাদের এই প্রতিভাকে এগিয়ে নিয়ে যাবার দিশাতেই আমরা কাজ করছি৷ সাক্ষাৎকার কালে মুখ্যমন্ত্রী নিষ্ঠা চক্রবর্তীর সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন৷ নিষ্ঠা চক্রবর্তী কিক বক্সিং এর পাশাপাশি কবিতা ও অন্যান্য বিষয়ে লেখালেখি করেন৷ মুখ্যমন্ত্রী তাকে ক্রীড়াক্ষেত্রে অন্যান্যদের উৎসাহিত করার কাজে অনুপ্রেরণামূলক বিষয়ে লেখার পরামর্শ দেন৷ সাংবাদিকদের নিষ্ঠা চক্রবর্তী জানান, এই ধরনের জনসম্পর্ক কর্মসূচিতে মুখ্যমন্ত্রী তার বাসভবনে এসে তিনি এবং তার পরিবারের অন্যান্যদের সাথে কথাবার্তা বলেন ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন৷ এটা একটা বিশাল প্রাপ্তি৷ ক্রীড়াক্ষেত্রে রাজ্য সরকার তাকে সব ধরনের সহযোগিতা করেছে যা তার এই সাফল্য অর্জনে সহায়ক হয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top