নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ জুন৷৷ রবিবার বিশালগড়স্থিথ বংশীবাড়ি ২৫ পরিবার গ্রাম থেকে পুলিশ উদ্ধার করল বিস্তর পরিমাণে শুকনো গাজা৷ গোপন সংবাদের ভিত্তিতে এডিসি ভিলেজ বংশীবাড়ির এলাকয় পদ্ম দেববর্মার বাড়িতে গর্ত করে পাঁচ ড্রাম শুকনো গাঁজা এবং দুবস্তা শুকনো গাঁজা
উদ্ধার করেচে ঘরে ভেতর থেকে৷ তাছাড়া এদিন দুপুরে বিশালগড় থাতনার ওসি শ্যামাপ্রসাদ দাস এবং বিএসএফ জওয়ানরা যৌথভাবে অভিযানে নেমে প্রায় দুহাজার গাজা চারা বাজেয়াপ্ত করেছে৷ পদ্মা দেববর্মা বাড়ির পেছনে কিছু দুরে একটি জমিতে গাজা বাগিচায় চারা দেশের চাষ করছে বলে জানা গেছে৷ তবে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক মিহির লাল দাস জানান উদ্ধারকৃত ২২০ কেজি শুকনো গাঁজার বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা হবে৷ তাছাড়া তিনি এও বলেন বংশীবাড়ি এবং সুতারমুড়া এলাকায় এর পূর্বেও প্রচুর পরিমানে শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ৷ আগামী দিনেও অভিযান জারি থাকবে বলে জানান৷
বিশালগড়ে বিস্তর পরিমাণে উদ্ধার গাঁজা
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















