News Flash

  • Home
  • Uncategorized
  • জুনিয়র শুটিং বিশ্বকাপে অংশগ্রহণের জন্য শুটারে পাশে দাঁড়াল উত্তরপ্রদেশ সরকার
Image

জুনিয়র শুটিং বিশ্বকাপে অংশগ্রহণের জন্য শুটারে পাশে দাঁড়াল উত্তরপ্রদেশ সরকার

লখনউ, ১০ জুন (হি.স.) : আইএসএসএফ জুনিয়র শুটিং বিশ্বকাপে ভারতের হয়ে অংশগ্রহণ ছাড়পত্র পাওয়া প্রিয়া সিংয়ের পাশে দাঁড়াল উত্তরপ্রদেশ সরকার৷ জার্মানির শুলে অনুষ্ঠিত হবে আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ শুটিং৷ এই বিশ্বকাপ কোয়ালিফায়ারে চতুর্থ স্থানে ছিল প্রিয়া৷ কিন্তু সরকারি নিয়ম অনুসারে কোয়ালিফায়ারে প্রথম তিনজনকেই মূল ইভেন্টে অংশগ্রহণের জন্য সরকারি সাহায্য দেওয়া হয়৷ তাই জামার্নি গিয়ে প্রিয়ার বিশ্বকাপে অংশগ্রহণ অসম্ভব হয়ে পড়েছিল৷ এরপরই সংবাদমাধ্যমে প্রিয়ার খবর উঠে আসে৷ পাশাপাশি প্রিয়ার বাবা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে প্রিয়াকে সাহায্য করার জন্য আবেদন জানান৷ এরই প্রেক্ষিতে উত্তরপ্রদেশ সরকারের পক্ষে ৪.৫ লক্ষ টাকা প্রিয়াকে দেওয়া হচ্ছে আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে অংশগ্রহনের জন্য৷
মীরাটের নিম্নবিত্ত পরিবারের মেয়ে প্রিয়া সিং৷ বাবার আয় প্রতিমাসে দশ হাজারেরও কম৷ শুটিংকে কেরিয়ার করে ধার করা রাইফেল দিয়ে কিস্তিমাত করেছেন প্রিয়া৷ আইএসএসএফ জুনিয়র শুটিং বিশ্বকাপে ভারতের হয়ে অংশগ্রহণ ছাড়পত্রও আদায় করেছে৷ আসন্ন আইএসএসএফ বিশ্বকাপের জন্য প্রিয়াকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমি ৪.৫ লক্ষ টাকা বরাদ্দ করেছি৷ জেলার ম্যাজিস্ট্রেটকে বলে দিয়েছি দ্রুততার সঙ্গে টাকাটা প্রিয়ার কাছে পৌঁছে দেওয়ার জন্য৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top