News Flash

  • Home
  • Uncategorized
  • কুন্দুজে পুলিশ শিবিরে তালিবানী হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১
Image

কুন্দুজে পুলিশ শিবিরে তালিবানী হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

কাবুল, ১০ জুন (হি.স.) : পুলিশ শিবিরে তালিবানী হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১। শনিবার আফগানিস্তানের কুন্দুজ রাজ্যের উত্তর দিকে। পুলিশঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। পরে বিবৃতি দিয়ে হামলার দায় স্বীকার করে তালিবান নেতৃত্ব। খুশির ঈদের কারণে আগামী সপ্তাহে বন্ধ থাকবে যুদ্ধবিরতি। এমনই ঘোষণা করেছিল জঙ্গি সংগঠন তালিবান। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বিশাল হামলা ঘটাল তালিবান জঙ্গিরা।
শনিবারেই রমজান মাসের তৃতীয় সপ্তাহ চলছে। আগামী সপ্তাহেই রয়েছে ঈদ। কিন্তু তাঁর আগেই কুন্দুজ রাজ্যের কাল-ই-জাল জেলায় হামলা চালায় তালিবানরা। এর আগে শুক্রবারে দেশের পশ্চিম প্রান্তের হেরাত রাজ্যের এক সেনা শিবিরে হামলা চালায় তালিবানেরা। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১৭ জন আফগান সেনা। এরপরেই আবার কুন্দুজের পুলিশের উপরে হামলা চালাল তারা। কুন্দুজের ঘটনায় মৃত সকলেই পুলিশের আধিকারিক।
কুন্দুজের রাজ্যপালের দফতরের মুখপাত্র নেহ্মাতুল্লা তৈমুরি জানিয়েছেন, তালিবান হামলায় প্রাথমিকভাবে ১৯ জন পুলিশ আধিকারিক প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন আরও পাঁচ পুলিশকর্মী। পরে আরও ২২ অফিসারের মৃত্যুর খবর জানা যায়। অন্যদিকে পুলিশের মুখপাত্র এনহামুদ্দিন রহমানি জানিয়েছেন পুলিশের পাল্টা জবাবে আট তালিবান জঙ্গির প্রাণ গিয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top