News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে পুলিশের গুলিতে নিহত ৪ কুখ্যাত দুষ্কৃতী, গুরুতর আহত ৬ পুলিশ কর্মী
Image

দিল্লিতে পুলিশের গুলিতে নিহত ৪ কুখ্যাত দুষ্কৃতী, গুরুতর আহত ৬ পুলিশ কর্মী

নয়াদিল্লি, ৯ জুন (হি.স.) : দিল্লি পুলিশের গুলিতে নিকেশ চার কুখ্যাত দুষ্কৃতী। শনিবার সকালে দক্ষিণ দিল্লির ছাতারপুরে দুষ্কৃতীদের বিরুদ্ধে এনকাউন্টারে চার কুখ্যাত দুষ্কৃতীকে নিকেশ করে দিল্লি পুলিশে। গুরুতর আহত হয়েছেন ৬ পুলিশকর্মী।

গোপন সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে দক্ষিণ দিল্লির ছাতারপুরে কুখ্যাত দুষ্কৃতীদের ধরতে অভি্যান চালায় দিল্লি পুলিশ। পুলিশকে দেখা মাত্র গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। শুরু হয় দুই পক্ষের মধ্যে গুলির লড়াই। এনকাউণ্টারে ৪ দুষ্কৃতি গুরুতর আহত হয়। তৎক্ষণাৎ তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই ৪ দুষ্কৃতীকে মৃত বলে ঘোষণা করে। এছাড়াও গুরুতর আহত হয়েছেন ৬ পুলিশকর্মী। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎশা চলছে।

পুলিশ সূত্রে খবর ওই দুষ্কৃতীদের মাথার দাম ঘোষণা করা হয়েছিল। দুষ্কৃতীরা প্রত্যেকেই রাজেশ ভারতী গোষ্ঠীর সঙ্গে যুক্ত। এলাকা থেকে একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top