News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবন্ধি শব্দের বদলে দিব্যাঙ্গজন শব্দ চালু করতে চাইছেন মুখ্যমন্ত্রী
Image

প্রতিবন্ধি শব্দের বদলে দিব্যাঙ্গজন শব্দ চালু করতে চাইছেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ সরকারী কাগজপত্রে শারীরিক প্রতিবন্ধি শব্দের বদলে দিব্যাঙ্গজন শব্দ চালু করতে চাইছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাই তিনি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিবকে এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছেন৷ শুক্রবার রবীন্দ্রভবনে আয়োজিত সামাজিক অধিকারিতা দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি৷

এদিন এই অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, সমাজের বিকলাঙ্গ ব্যক্তিদের সাধারণতঃ দয়ার দৃষ্টিতে দেখা হয়৷ এরফলে তাদের মধ্যে আত্মবিশ্বাস আসে না৷ আমাদের প্রথম কাজ তাদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা৷ যখন তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে তখন তাদের মধ্যেও কিছু করার স্পৃহা জাগবে৷ মুখ্যমন্ত্রীর কথায়, কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক যে নতুন আইন তৈরি করেছে তা আমাদের রাজ্যে শীঘ্র লাগু করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে৷ আমাদের রাজ্যে মোট জনসংখ্যার প্রায় ২ শতাংশ দিব্যাঙ্গজন ব্যক্তি রয়েছেন৷ তাদের এই আইনের মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা করা হবে৷ আমাদের রাজ্যেও সুগম্য ভারত অভিযানের মাধ্যমে দিব্যাঙ্গজনদের জন্য সুগম্যের ব্যবস্থা তৈরি করা হবে৷

মুখ্যমন্ত্রীর বক্তব্য, কেন্দ্রীয় সরকার তাদের উন্নয়নে যে দিশাতে কাজ করছে আমরাও সেই দিশাতে তাদের সহায়তার পাশাপাশি তাদের সশক্তিকরণের কাজ করবো৷ রাজ্য সরকার বিভিন্ন স্কিমে দিব্যাঙ্গজনদের ৪০০ টাকা থেকে ১১০০ টাকা পর্যন্ত ভাতা দিচ্ছে৷ কেন্দ্রীয় সরকারের নতুন আইন অনুযায়ী আমরাও তাদের ভাতা দেওয়ার উদ্যোগ গ্রহণ করবো৷ রাজ্যের দিব্যাঙ্গজনদের কল্যাণে কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের মন্ত্রী থাওয়ার চান্দ গেহলট সব ধরণের সুযোগ-সুবিধা প্রদানের যে আশ্বাস দিয়েছেন তার জন্য মুখ্যমন্ত্রী তাঁকে রাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন৷ পাশাপাশি রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন কাগজপত্রে বিকলাঙ্গ বা প্রতিবন্ধী শব্দের পরিবর্তে দিব্যাঙ্গজন শব্দ চালু করার জন্য দপ্তরের সচিবের দৃষ্টি আকর্ষণ করেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাগজপত্রে শারীরিক প্রতিবন্ধি শব্দের বদলে দিব্যাঙ্গজন শব্দ ব্যবহার করা হচ্ছে৷ কেন্দ্রের এই মহতি উদ্যোগ রাজ্যও অনুসরণ করবে, বলেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top