News Flash

  • Home
  • Uncategorized
  • আইআইটি দিল্লি ক্যাম্পাসে আত্মঘাতী প্রাক্তন ছাত্র, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

আইআইটি দিল্লি ক্যাম্পাসে আত্মঘাতী প্রাক্তন ছাত্র, তদন্ত শুরু করেছে পুলিশ

নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): আইআইটি দিল্লি ক্যাম্পাসের আইআরডি বিল্ডিং থেকে মরণঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন ৩১ বছর বয়সি প্রাক্তন ছাত্র| শুক্রবার সকালে আইআইটি দিল্লি ক্যাম্পাসে আত্মঘাতী হন প্রাক্তন ছাত্র অংশম গুপ্তা (৩১)| উদ্ধার হয়নি কোনও সুইসাইড নোট| আত্মঘাতী ছাত্র অংশম গুপ্তা আইআইটি দিল্লির ২০০৭-২০১০ শিক্ষাবর্ষের ছাত্র ছিল|
ডেপুটি কমিশনার অফ পুলিশ (দক্ষিণ-পশ্চিম) মিলিন্দ মহাদেও দুমবেরে জানিয়েছেন, শুক্রবার বেলা এগারোটা নাগাদ ফোন করে জানানো হয় আইআইটি দিল্লি ক্যাম্পাসের আইআরডি বিল্ডিংয়ের সাততলা ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন প্রাক্তন ছাত্র অংশম গুপ্তা| কি কারণে আত্মঘাতী হলেন ওই প্রাক্তন ছাত্র, তা তদন্ত করে দেখা হচ্ছে| মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এইমস হাসপাতালে পাঠানো হয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top