News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূ খুন, আটক স্বামী, শ্বশুড় ও শাশুড়ি
Image

গৃহবধূ খুন, আটক স্বামী, শ্বশুড় ও শাশুড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ গৃহবধু খুনের ঘটনায় স্বামী, শ্বশুড় ও শ্বশাড়িকে আটক করেছে পুলিশ৷ জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রাধানগর কাঠালতলি এলাকায় সুনীতি দাস(৩০) এর মৃতদেহ নিজ বাড়িতেই উদ্ধার হয়েছে৷ স্থানীয় জনগণের অভিযোগ, তাঁকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে৷ মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকাবাসী মৃতার শ্বশুড় এবং শাশুড়িকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন৷ মৃতার স্বামীকেও উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ জানা গেছে, মৃতার শ্বশুড় প্রসেজিৎ দাস এবং শাশুড়ি কাজল দাস রাধানগরে হোটেলের ব্যবসা করেন৷ স্বামী রাকেশ দাস পেশায় টমটম চালক৷ ঘটনার পর পুলিশ প্রথমে শ্বশুড় ও শাশুড়িকে গ্রেপ্তার করে৷ পরে মৃতার বাপের বাড়ির অভিযোগ মূলে স্বামী রাকেশ দাসকেও পুলিশ গ্রেপ্তার করেছে৷ এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top